ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

বাঘায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর টিসিবির পণ্য বিক্রি ও জাতীয় কৃমি সপ্তাহের উদ্বোধন


বাঘা প্রতিনিধি photo বাঘা প্রতিনিধি
প্রকাশিত: ২০-৩-২০২২ বিকাল ৫:৫৪

রাজশাহীর বাঘায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ মো. শাহরিয়ার আলম এমপি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন এবং বাঘা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মুখে ‘জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ’ উপলক্ষে ট্যাবলেট ও পানি এবং টিসিবির পণ্য হাতে তুলে দিয়ে এর উদ্বোধন করেন।

রোববার (২০ মার্চ) দুপুরে বাঘা উপজেলা চত্বরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রির উদ্বোধনের সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রতি বছর কোনো না কোনো এক সময় ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। আর এজন্য প্রধানমন্ত্রী এবার পবিত্র রমজান মাসে দেশব্যাপী নির্দিষ্ট ডিলারদের মাধ্যমে অতি স্বল্পমূল্যে দুই কেজি করে ডাল, চিনি, ও সয়াবিন তেল বিক্রির ঘোষণা দেন। কিছু ব্যবসায়ী পণ্য মজুদ করার কারণে রমজান মাসে দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। কিন্তু এবার সে সুযোগ নেই। রমজানের পূর্বে সরকার এক কোটি গরিব-দুখী পরিবারের মাঝে দুই দফা টিসিবির মাধ্যমে পণ্য সরবরাহ করবে। এতে ১৬ কোটি মানুষের মধ্যে উপকারভোগীর সংখ্যা দাঁড়াবে প্রায় পাঁচ কোটি।
 
এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাঘা উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. লায়েব উদ্দিন লাভলু, জেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রোকনুজ্জামান, বাঘা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু রাসেদ, রাজশাহী জেলা আ’লীগের সদস্য রোকনুজ্জামান রিন্টু, উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যক্ষ নছিম উদ্দিন ও সিরাজুল ইসলাম মুন্টু, আ’লীগ নেতা মাসুদ রানা তিলু, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির, পৌর আ’লীগের সভাপতি আব্দুল কুদ্দুস সরকার ও সাধারণ সম্পাদক মামুন হোসেন, পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু, উপজেলা মহিলা আ'লীগের সভানেত্রী ফাতেমা খাতুন, রাজশাহী জেলা ছাত্রলীগের  সভাপতি শাকিবুল ইসলাম রানা, উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ প্রমুখ।

এমএসএম / জামান

ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা

পরিচ্ছন্ন শাহজাদপুর গড়তে পৌর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, অর্থদণ্ড ও মোটরসাইকেল জব্দ

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমন উপলক্ষে জেলা বিএনপির আনন্দ মিছিল

গোদাগাড়ীতে নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল বিক্রির দায়ে ২ ব্যবসায়ীকে জরিমানা

হাতিয়ায় মেঘনার আগ্রাসনে এবার হুমকির মুখে পূর্বপুরুষের কবরস্থান: চরম উদ্বেগ

রায়গঞ্জে পা হারানো লোকমানকে হুইলচেয়ার দিল অগ্রযাত্রা রুরাল ফাউন্ডেশন

মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

সিলেটে নকল ও নিষিদ্ধ পণ্য তৈরির কারখানায় যৌথ অভিযান: ১ জনের কারাদণ্ড, ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

উলিপুরে অটোরিকশার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু

কেশবপুরে পরকীয়া দেখে ফেলায় দম্পতিকে হত্যা: প্রেমিক যুগল গ্রেপ্তার

পোশাকশিল্প অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি

শ্রমিক অসন্তোষ ঘিরে টঙ্গীর শিল্পাঞ্চলে সতর্ক বিএনপি, মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে নেতাকর্মীদের অবস্থান

ওসমানীনগরে প্রেমিকার বাবার ছুরিকাঘাতে যুবক নিহত: মহাসড়ক অবরোধ