মাদারীপুরে খাল খনন না করেই ৩০ লাখ টাকা বিল উত্তোলন, ক্ষুব্ধ চাষীরা
মাদারীপুরের রাজৈরে খাল খনন বন্ধ করে দিয়ে ৩০ লাখ টাকা বিল তুলে নেয়ার অভিযোগ উঠেছে পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির খাল খনন কমিটির সভাপতির বিরুদ্ধে। অর্ধেক খনন করায় কোন কাজেই আসছে না খালটি। এতে চাষাবাদে পানি সংকট ও কৃষিপণ্য আনা নেয়ায় ভোগান্তি হওয়ায় ক্ষুব্ধ চাষীরা। বাস্তবায়নকারী কর্তৃপক্ষ এলজিইডি বলছে, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
মাদারীপুর এলজিইডি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ সরকারের (জিওবি’র) অর্থায়নে ২০২০-২১ অর্থ বছরে রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নে কৃষকদের সেচ সুবিধার প্রয়োজনে দুটি খাল খননের উদ্যোগ নেয়া হয়। এতে ‘বুলগি’র বিলের দেড় কিলোমিটার ও কমলাপুর খালের আড়াই কিলোমিটার খাল খনন করার কথা রয়েছে। কিন্তু খাল দুটির কাজ অসমাপ্ত রেখেই ৩০ লাখ টাকা বিল তুলে নেয়ার অভিযোগ উঠেছে।
স্থানীয় বাসিন্দা বিনয় কৃষ্ণ রায় বলেন, ‘আমাদের কমলাপুরের খালটি গত বছর সরকারি ভাবে খনন করার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু খালটি পুরোটা খনন না করেই ফেলে রাখা হয়েছে।
একই এলাকার সুখচান সাহা বলেন, খালটি সুন্দরভাবে খনন করে দুইপাড়ে রাস্তা তৈরী করে দিলে আমাদের এলাকাবাসীর অনেক উপকার হবে।
আরেক বাসিন্দা সৈকত সরকার বলেন, শুনেছি ঠিাকাদার কাজ সব না করেই পুরো বিল নিয়ে গেছে। সরকারি কর্মকর্তারা কিভাবে কাজ শেষ না করলেও পুরো কাজের বিল দিয়ে দেয়। রাষ্ট্রের টাকার এমন অপচয়। আমরা দাবী করছি, খালটি আরো ভালভাবে খনন করে দুই পাড়ে রাস্তা তৈরী করুক। যাতে সবাই চলাচল করতে পারে। আবার খালের সুবিধাও পেতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, এই খালটির খনন কাজের ঠিকাদার ছিল ইলিয়াস হাওলাদার। তিনি এবার বাজিতপুর ইউনিয়নে চামচ প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচন করে হেরে গেছেন। এলাকায় তার প্রভাবও রয়েছে। তাই প্রকল্পের কাজ সঠিক ভাবে না করেই বিল নিয়ে গেছে। এই অঞ্চলের শতকরা একশ ভাগই মানুষ হিন্দু ধর্মাবলম্বী বিধায় সে এই অনিয়ম করে পার পেয়ে যাচ্ছে। কারণ এখানে কেউ প্রতিবাদ করার লোক নেই।
রাজৈর উপজেলা প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে বাজিতপুর ইউনিয়নের পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির খাল খনন কমিটির সভাপতি ইলিয়াস হাওলাদারের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমি সঠিক ভাবে কাজ করেছি। কাজ করেই বিল নিয়েছি। আপনি এই কথা লিখে দেন।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত
হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু
ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ
উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১
কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন
শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন
আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫
নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ
৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা
কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু
Link Copied