ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সাটুরিয়ায় ইসলামিক ফাউন্ডেশনের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২২-৩-২০২২ দুপুর ১১:৪৫
মানিকগঞ্জের সাটুরিয়ায় বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে ইসলামিক ফাউন্ডেশনের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২২ মার্চ) সকালে সাটুরিয়া উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো পর র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা কবির, ইসলামিক ফাউন্ডেশনের সাবেক উপ-পরিচালক ওয়াদুদ বাবু প্রমুখ।
 
আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা কবির বলেন, পবিত্র কোরআনে ইসলামের পূর্ণাঙ্গ জীবন বিধান দেয়া আছে। মুসলমানদের এ সুন্দর বিধান মেনে চলতে হবে। কোনো খারাপ কাজ করা যাবে না। মানুষ হত্যা করা যাবে না, মানুষ হত্যা মহাপাপ। ধর্মভিত্তিক রাজনৈতিক দল হতে বিরত থেকে সবাইকে সজাগ হতে হবে। কেউ জঙ্গিবাদে জড়াবেন না, কখনো কোনো গুজবে আপনারা কান দেবেন না। জাতির জনক বঙ্গবন্ধু ইসলামের বিশুদ্ধ চর্চা করতেন, তিনি ইসলামিক ফাউন্ডেশন নিজ হাতে গড়ায় আমরা গর্ববোধ করি। তাই আমরা সর্বদা চেষ্ঠা করব যাতে ইসলামী বিধান অনুযায়ী আমাদের জীবন ব্যবস্থা পরিচালনা করতে পারি।
 
এ সময় অন্যদের মধ্যে বালিয়াটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বালিয়াটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. রুহুল আমিন, ইফামার সাটুরিয়া উপজেলার ফিল্ড সুপারভাইজার মো. দেলেয়ার হোসেন, মডেল কেয়ারটেকার মো. হাবিবুল্লাহ, সাধারণ কেয়ারটেকার মাওলানা রফিকুল ইসলাম, মো. শাহীন সরকারসহ অনেকে উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ