ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

দারুত তাকওয়া মাদরাসার হিফয সমাপ্তকারীদের পাগড়ি-সনদ প্রদান ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন


আনোয়ারা প্রতিনিধি  photo আনোয়ারা প্রতিনিধি
প্রকাশিত: ২২-৩-২০২২ দুপুর ১২:৪১
চট্টগ্রামের আনোয়ারায় দারুত তাকওয়া লি-তাহফীজিল কুরআনিল কারীম মাদ্রাসায় হিফয সমাপ্তকারী ছাত্রদের পাগড়ি-সনদ প্রদান ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (২১ মার্চ) সকালে উপজেলার বটতলী রুস্তমহাট হাজী ইমাম শপিং সেন্টারের তৃতীয় তলায় মাদ্রাসার হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
 
এ সময় মাদ্রাসার পরিচালক হাফেজ মো. মহিউদ্দিনের সভাপতিত্বে ও মাদ্রাসার শিক্ষক হাফেজ হেলাল উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মো. কামাল উদ্দিন সাওদাগর। প্রধান আলোচক ছিলেন কাফকো জামে মসজিদের খতিব মাওলানা আবুল হোসেন। আলোচনা করেন- মো. জামাল সাওদাগর, মো. নেজাম উদ্দিন সাওদাগর, মাওলানা আবুল কালামসহ অনেকে। 
 
এতে মাদ্রাসার হিফয সমাপ্তকারী ২৫ ছাত্রকে পাগড়ি ও সনদ প্রদান করা হয়৷ এ নিয়ে প্রতিষ্ঠার পর থেকে ওই মাদ্রাসা থেকে মোট ৭৩ জন হাফেজ বের হন।
 
এ সময় সবার কাছে দোয়া কামনা করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ মো. কমরুদ্দীন। শেষে মাদ্রাসার হিফয সমাপ্তকারী শিক্ষার্থীদের ভবিষ্যৎ সফলতা এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় মোনাজাত করা হয়।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার