মোড়েলগঞ্জে তরমুজ চাষির স্বপ্ন চুরমার করে দিল দুর্বৃত্তরা
প্রতি বছর সুস্বাদু হলুদ তরমুজ চাষ করে জীবন-জীবিকা নির্বাহ করার পাশাপাশি সন্তানদের লেখাপড়ার ব্যয় বহন করতেন বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার তরমুজ চাষি জাকির হোসেন। কিন্তু তার ক্ষেতের প্রায় ৩০০ তরমুজ ও শসা গাছ রাতের আঁধারে উপড়ে ফেলে তার এ স্বপ্ন চুরমার করে দিয়েছে দুর্বৃত্তরা ।
উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের তরমুজ চাষি জাকির হোসেন শেখ জানান, দীর্ঘদিন ধরে কৃষিকাজ করে তিনি জীবন-জীবিকা নির্বাহ করে আসছেন। প্রতি বছরের ন্যায় এ বছরও তিনি ৫ বিঘা জমিতে তরমুজ ও শসা চাষাবাদ করেছেন। বর্তমানে তার ক্ষেতের তরমুজ ও শসা গাছে ফুল ও ফল ধারণ করেছে। প্রতিদিন সকাল থেকে রাত অবধি তিনি তার ক্ষেতের পরিচর্যা করে থাকেন। এ থেকে যা আয় হয় তা দিয়ে সংসারের ব্যয়ভার বহন করেন। তার বড় ছেলে আরিফ শেখ বাগেরহাট সরকারি পিসি কলেজের পদার্থবিজ্ঞানে অনার্স তৃতীয় বর্ষের ছাত্র । ছোট ছেলে আরমান পঞ্চম শ্রেণিতে পড়ামোনা করে।
ঘটনার দিন রোববার (২০ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ক্ষেতের কাজ করে জাকির শেখ বাড়িতে যান। পরদিন সকালে ক্ষেতে গিয়ে দেখতে পান তার ক্ষেতের সব তরমুজ এবং শসা গাছ কে বা কারা মাটি থেকে উপড়ে ফেলেছে। এ দৃশ্য দেখে তিনি কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন। ঘটনাটি তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ওয়ার্ড মেম্বারকে অবহিত করেন এবং চেয়ারম্যানের পরামর্শে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাঁচগাঁও ফাঁড়ি পুলিশের ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন। ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার দীপঙ্কর সমাদ্দার বলেন, ঘটনাটি দুখঃজনক। তিনি প্রতি সপ্তাহে কমপক্ষে একবার কৃষক জাকিরের ক্ষেত পরিদর্শন করে তরমুজ চাষে উদ্বুদ্ধ করার পাশাপশি প্রযুক্তিগত সহায়তা দিয়ে আসছেন বলে জানান।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত