ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

খুলনায় স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ : গ্রেফতার আরো ১


এস এম জাহাঙ্গীর আলম, খুলনা photo এস এম জাহাঙ্গীর আলম, খুলনা
প্রকাশিত: ২৩-৩-২০২২ দুপুর ২:৯

খুলনার শিরোমণি এলাকায় স্বামীকে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের ঘটনায় সজীব ওরফে জীবন নামে আরো একজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২২ মার্চ) সন্ধ্যায় মাদারীপুর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর মো. শাহরিয়ার বলেন, শিরোমণির তেঁতুলতলা রেলক্রসিংয়ের পাশে  কামরুলের গ্যারেজে গত ১৮ মার্চ রাত সোয়া ৯টায় ধর্ষণের ঘটনা ঘটে। রাতে কামরুলের গ্যারেজের সামনে দিয়ে যাচ্ছিলেন ওই দম্পতি। এ সময় ৪-৫ জন লোক তাদের জোর করে গ্যারেজে নিয়ে যায়। এরপর স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে খানজাহান আলী থানায় চারজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ঘটনার দিন রাতে গ্যারেজ মালিক কামরুলকে গ্রেফতার করা হয়। এরপর একে একে মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরো বলেন, সজীব একেক সময় একেক স্থানে অবস্থান নেয়। উন্নত প্রযুক্তির সহায়তায় তাকে গোপালগঞ্জ ও মাদারীপুর সীমানা থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার