ঢাকা সোমবার, ১০ আগস্ট, ২০২৬

ময়মনসিংহে সাংবাদিকদের মানববন্ধন


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ২১-৬-২০২১ দুপুর ২:৫৮

ময়মনসিংহ বিভাগে মামলা হামলার শিকার সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত আইসিটি, মানহানি চাঁদাবাজি এবং হয়রানি ও ষড়যন্ত্র মূলক মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত করার দাবিতে  শহরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১শে জুন) সকাল ১১টায় বিএমএসএফ ময়মনসিংহ জেলা, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক সংস্থা, মহানগর প্রেসক্লাব ময়মনসিংহ, বাংলাদেশ ক্রাইম রিপোর্টাস ইউনিটি, বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি, ঘচঝ গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ও আসক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ও ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে বিএমএসএফ ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আয়োজনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় অন্যান্য সংগঠনগুলোর নেতৃবৃন্দরাও অংশ নেয়। এতে স্থানীয় এনপিএস এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে সভাপত্বিত করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ময়মনসিংহ জেলার সভাপতি শিবলী সাদিক খানের ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান আরজুর। এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক সাইদুর রহমান বাবুল, বদরুল আমীন, আরিফ রববানী, সুমন ভট্টাচার্য, নাজমুস সাকিব, সারোয়ার জাহান জুয়েল, মফিদুল ইসলাম লাভলু, সেলিম আকন্দ, লিটন দাস, নজরুল ইসলাম, জহর লাল দে, শেখ মামুন অর রশিদ মামুন ফাহিম হোসেন ফাহাদ, নজিবুল হোসাইন, আতাউর রহমান বাবুল, এনামুল হক ছোটন, কামরুল হাসান, রহিমুজ্জামান রুকন, নূরুন্নাহার, সৈয়দা রোকেয়া আফসারী শিখা, নুরুন্নাহার মুক্তি, শফিকুল ইসলাম প্রমুখ।

বক্তরা বলেন সাংবাদিক শাহ মোঃ রনি, আজগর আলী রবিন, খায়রুল ইসলাম রফিক, মাইন উদ্দিন উজ্জ্বল, দিপক চন্দ্র দে, সেলিম আকন্দ, গোলাম রব্বানী নাদিম, দুদু মল্লিক, গোলাম কিবরিয়া পলাম, এইচ এম মুসা আলী, শেলু আকন্দ, এ.কে ফেরদৌস, আবুল বাশার লিঙ্কন, সোহানুর রহমান সোহান সহ ময়মনসিংহ বিভাগে যে সকল সাংবাদিকের হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলা হয়েছে অভিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এসব মামলা প্রত্যাহার করে ন্যায় বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এছাড়া সাংবাদিকদের বিরুদ্ধে যেকোন ঘটনার তদন্ত নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত গ্রেফতার, হয়রানি ও নির্যাতন না করার আহ্বান জানায় তারা।

এমএসএম / এমএসএম

নিশাত ডাক্তার হতে চায়

ফরিদগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৫.৭৯%, জিপিএ-৫ পেল ১১৬ জন, ফলাফলে এগিয়ে এ.আর. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়

বিলাইছড়িতে জিপিএ ৫ পেয়েছে তানজিলা আহাম্মদ বৃষ্টি ; পাসের হার ৩২.৭৬ %

চাঁদপুরে এসএসসিতে পাসের হারে এগিয়ে হাইমচর, জিপিএ-৫-এ সদর

মুরাদনগরে স্বামীর হাতে স্ত্রী খুন

কাপ্তাইয়ে এসএসসির ফলাফলে ধস, পাশের হার ৫১.৮৮%, জিপিএ-৫ পেল ৪৬ জন

এসএসসি-২০২৬, রাজশাহী বোর্ডে পাস ও জিপিএ-৫, দুই সূচকেই বগুড়ার শ্রেষ্ঠত্ব

গাছ লাগানোর মধ্যেই আগামীর সবুজের স্বপ্ন: গাজীপুরে সাংবাদিক কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি

কুুড়িগ্রা‌মে নদীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জেলের মৃত্যু, আহত-৫

পটুয়াখালীর গলাচিপায় চিকিৎসকের অভাবে ৮ বছরেও চালু হয়নি মা ও শিশু কল্যাণ কেন্দ্র,

এসএসসি-২০২৬, রাজশাহী বোর্ডে পাস ও জিপিএ-৫, দুই সূচকেই বগুড়ার শ্রেষ্ঠত্ব

ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ব্যাংক টাঙ্গাইলের অগ্রণী ভূমিকা

ভূরুঙ্গামারীতে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত,পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেফতার ১৭