ইবিতে ‘বঙ্গবন্ধুকে জানো’ শীর্ষক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ক্লাবের আয়োজনে ‘বঙ্গবন্ধুকে জানো’ শীর্ষক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উত্তরণ ক্যারিয়ার স্কিলস একাডেমির সহযোগিতায় বুধবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১১টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
অনুষ্ঠানে ক্লাবের সভাপতি আশিকুর রহমানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি সরকার মাসুম, উত্তরণ ক্যারিয়ার স্কিলস একাডেমির জুনিয়র এক্সিকিউটিভ আব্দুল মুকিত, ক্লাবের সাধারণ সম্পাদক ফারজানা ইসলাম মাহীসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরোশি আঁখি।
এ বিষয়ে সংগঠনটির সভাপতি আশিকুর রহমান বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে আমরা এ প্রতিযোগিতার আয়োজন করেছি। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে ২০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হবে।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ