জাবিতে পিডিএফ এর নতুন কমিটি গঠন
প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে কাজ করা সংগঠন ফিজিক্যালি চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার নতুন কমিটি গঠিত হয়েছে।বুধবার (২৩ মার্চ) সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মিজানুর রহমান এবং পিডিএফ ইয়ুথের টিম লিডার মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷
এতে সভাপতি মনোনিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী আবদুল গাফফার এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন আইন ও বিচার বিভাগের ৪৮ ব্যাচের রিজু আহমেদ।এছাড়া সহ-সভাপতি-১ মনোনীত হয়েছেন সুলতানা ফাহমিদা, সহ-সভাপতি-২ শারমিন আক্তার, যুগ্ম সম্পাদক জান্নাতুল হাসান জনি, অর্থ-সম্পাদক শাহজালাল আহমেদ আকাশ, অফিস সম্পাদক মাহাদী হাসান জিহাদ৷
কমিটির অন্যান্য পদে আছেন অর্গানাইজিং সেক্রেটারি উম্মে সামিয়া অন্তু, ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্রেটারি শাহজাবিন রিতু, স্টুডেন্ট ওয়েলফেয়ার সেক্রেটারি সাইফুল ইসলাম, ভলান্টিয়ার ম্যানেজমেন্ট সেক্রেটারি সুরাইয়া আক্তার রাত্রি, রিসার্চ সেক্রেটারি আনন্দ মোহন রায়, কমিউনিকেশন সেক্রেটারি আলি আকবর সরকার, পলিসি এন্ড এডভোকেসি সেক্রেটারি মো. সেলিম ইসলাম, লজিস্টিকস সেক্রেটারি হোসনে আরা প্রীথি, করপোরেট নেটওয়ার্কিং সেক্রেটারি আয়েশা আক্তার ইতি, ডেপুটি ভলান্টিয়ার ম্যানেজমেন্ট সেক্রেটারি আল মাহমুদ, পাবলিকেশন সেক্রেটারি মো. সজীব চৌধুরী, আইটি সেক্রেটারি ফেরদৌস আল হাসান, স্পোর্টস সেক্রেটারি মো. আশিকুর রহমান, প্রেস সেক্রেটারি আনিকা তাবাসসুম, কালচারাল সেক্রেটারি আইরিন আক্তার আঁখি৷
এছাড়া কার্যকরী সদস্য পদে আছেন মমিনুর ইসলাম, মনজু মিয়া ও মো. মমিনুর ইসলাম।
সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি আবদুল গাফফার বলেন, 'প্রতিবন্ধী শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ব্যাতীত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ ও টেকসই উন্নয়ন সম্ভব নয়। অন্তর্ভুক্তি মুলক বিশ্ববিদ্যালয় গঠনে পিডিএফ এর অগ্রযাত্রা সামনে অব্যাহত থাকবে৷'উল্লেখ্য, ২০০৮ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিডিএফ প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠার পর থেকে প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে সংগঠনটি৷
এমএসএম / এমএসএম
চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি
পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু
"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য
শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি
গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল
পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত
পবিপ্রবির নির্মাণাধীন স্থাপনা পরিদর্শনে ইউজিসি সদস্য অধ্যাপক আসলাম হোসেন
দেশে প্রথম প্ল্যানটেইন থেকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে বাকৃবির সাফল্য
একাদশ শ্রেণির ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল