ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও বিজয় দিবস উদযাপন


মোস্তফা কামাল খান (গলাচিপা) photo মোস্তফা কামাল খান (গলাচিপা)
প্রকাশিত: ২৬-৩-২০২২ দুপুর ৪:২৩

আজ ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। পটুয়াখালীর গলাচিপায় নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।

আজ শনিবার ভোর ৫টা ১২ মিনিটে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু করা হয়। সুর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি-বেসরকারি, বাণিজ্যিক ও আবাসিক ভবনগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল ৬টায় উপজেলা মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য (এমপি) এসএম শাহজাদা। এ ছাড়া উপজেলা প্রশাসন, গলাচিপা প্রেসক্লাব, বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা পুস্পস্তবক অর্পণ করে।

সকাল ৮টায় বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশিপ স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সেখানে পুলিশ, আনসার ভিডিপি, রোভার স্কাউট, বয়স্কাউট, গার্লস গাইড, কাবস্কাউট এবং বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন, মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা, মুক্তিযুদ্ধের বধ্যভূমি স্মৃতিসৌধে পুস্পস্তাবক অর্পণ, বিভিন্ন ক্রীড়া ও প্রীতি ফুটবল প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহম্মদ শাহিন শাহ্ , উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার, সহকারি কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম, পৌর মেয়র আহসানুল হক তুহিন, গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটু প্রমুখ।

এ ছাড়া বেলা দেড়টায় হাসপাতাল ও এতিমখানায় বিশেষ খাবার এবং বিভিন্ন মসজিদ ও মন্দিরে দোয়া মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়।

এমএসএম / এমএসএম

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার

তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক

উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার

নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা

ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের‎

সাভা‌রের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া

মাদকের আখড়া নয়-হরিকেশ হোক নিরাপদ আবাসভূমি,মাদক নির্মূলে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চায় এলাকাবাসী

চাঁপাইনবাবগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা

সংসদে উত্থাপিত হেবা আইন শরিয়তসম্মত নয়: মুফতি একরাম হোসাইন অদুদী

পেকুয়ায় নবীন শিক্ষার্থীদের পাশে ছাত্রদল

বিয়ের অনুষ্টানে যাওয়ার পথে গরুর সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু