স্বাধীনতা তুমি
স্বাধীনতা তুমি
রোকসানা সিদ্দিক
স্বাধীনতা তুমি বাংলার মাটি বাংলার ফুল ও ফল,
স্বাধীনতা তুমি পাহাড় নদী সাগর অথই জল।স্বাধীনতা তুমি কৃষকের ঘামে ফলানো শস্য- ফুল,
স্বাধীনতা তুমি পল্লি মেয়ের আদুরে কানের দুল।স্বাধীনতা তুমি মায়ের আঁচলে নকশির কারুকাজ,
স্বাধীনতা তুমি কৃষক বাবার লাঙল-জোয়াল সাজ।স্বাধীনতা তুমি নববধূর নোলক দোলানো হাসি,
স্বাধীনতা তুমি যুবকের বুকে উচ্ছ্বাস রাশিরাশি।স্বাধীনতা তুমি রাখালের ঠোঁটে মিষ্টি বাঁশির সুর,
স্বাধীনতা তুমি ফেরিওয়ালার পায়ে হাঁটা পথ দূর।স্বাধীনতা তুমি ভাটিয়ালি সুরে বাউলের কোন গান,
স্বাধীনতা তুমি গদ্য-কথায় জুড়িয়ে দিয়েছো প্রাণ।স্বাধীনতা তুমি হাসন- লালন- নজরুলের গীতি-নৃত্য,
স্বাধীনতা তুমি সবুজের মাঝে পতাকার লাল বৃত্ত।স্বাধীনতা তুমি দ্বন্দ্ব-বিভেদ গুঁড়িয়ে দেওয়া স্বদেশ,
স্বাধীনতা তুমি রক্তের দামে কেনা এ বাংলাদেশ।
এমএসএম / এমএসএম
‘নজরুল বর্ষ: কেবল একটি বর্ষপঞ্জি নয় মানবিক মূল্যবোধের পুনর্জাগরণের আন্দোলন’
`নজরুল জাতীয় জীবনের এক অনন্য আলোকবর্তিকা—সাবেক রাষ্ট্রদূত ও নজরুল একাডেমির সভাপতি মসউদ মান্নান''
‘দুঃখ ভাঙার রূপকথা’ সুলেখা আক্তার সান্তা
‘শরৎ এলো’
‘ঘুরে দাঁড়ানো’
‘ক্ষুধার্থের সমীকরণ’
‘ভাগ’
‘দায়িত্বের বৃক্ষ’ আলিফা তাবাচ্ছুম শিখা
`কিছু স্মৃতি শব্দ চায় না' মুহাম্মদ আকাশ মিয়া
প্রিয় রাসুল ( সা:)
“পাখির বাড়ি” সুলেখা আক্তার শান্তা
“বাইপাস” হিলারী হিটলার আভী