সারা আনোয়ারার স্বাধীনতা দিবস উদ্যাপন ও দিনব্যপী কর্মসূচি সম্পন্ন
২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও আনোয়ারার সেচ্ছাসেবীদের মিলনমেলা উপলক্ষ্যে সারা আনোয়ারার স্বাধীনতা দিবস উদ্যাপন ও বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ করিম ও সিনিয়র সদস্য মাসুদুল আলম ইরফানের উপস্থাপনায় স্বেচ্ছাসেবী সংগঠনদের মিলনমেলা ও স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার (২৬ মার্চ) পারকি সমুদ্র সৈকতে সিনিয়র সদস্য হাফেজ মুহাম্মদ জাহেদ এর পবিত্র কুরআন তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করে। এরপর জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করা হয়।তাছাড়া ছেলেদের মোরগ লড়াই, মেয়েদের চেয়ার খেলাধুলাসহ মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে প্রথম অধিবেশন শেষ করে।
এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে বিভিন্ন দেশাত্মবোধক গান, কবিতা, আবৃত্তি, নাটিকা, আঞ্চলিক গান, কৌতুক ইত্যাদি পরিবেশন করা হয়।
উক্ত অনুষ্ঠানে আনোয়ারা উপজেলার সাংবাদিকবৃন্দ ও আনোয়ারার বিভিন্ন সংগঠনের সংগঠকরা উপস্থিত ছিলেন। সামাজিক, মানবিক, ক্রীড়া সংগঠনের মিলনমেলায় বিভিন্ন সংগঠকরা বক্তব্য প্রদান করেন।
এসময় সারা আনোয়ারার হয়ে বক্তব্য প্রদান করেন সহ-সভাপতি ছলিম আল আনোয়ার, সহ সম্পাদক মহিউদ্দিন মঞ্জুর, সাংগঠনিক সম্পাদক শওকত আলী পারভেজ সবশেষে সারা আনোয়ারার প্রতিষ্ঠাতা আবদুল মালেক চৌধুরীর সমাপনী বক্তব্য ও প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়
প্রসঙ্গত, ২০১৬ সালে আবদুল মালেক চৌধুরী ""সারা আনোয়ারা" নামে সামাজিক সংগঠনটি গঠন করে। এরপর থেকে সারা বছরই তাঁরা সমাজের অসহায় ও দরিদ্র মানুষের জন্য নানামুখী উদ্যোগ নেন। সংগঠনের সদস্যরা হাতখরচ বাঁচিয়ে সংগঠনের এইসব প্রশংসনীয় কার্যক্রম পরিচালনা করে থাকেন।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied