নাঙ্গলকোটে সুদের টাকার জন্য বসতবাড়ি ভাংচুর, হত্যাচেষ্টা
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা বাঙ্গড্ডা ইউনিয়নের পরিকোট গ্রামের নুরুল ইসলামের ছেলে রশিদের সুদের টাকার জন্য বসতবাড়ি ভাংচুর, হত্যার হুমকি ও দখলের জন্য জোরপূর্বক সাদা স্ট্যাম্পে মারধর করে স্বাক্ষর নেয় একই গ্রামের মৃত আব্দুর সোবানের ছেলে মানিক।
এ বিষয়ে ভুক্তভোগী রশিদ মিয়া বলেন, দৈনিক সকালের সময়ে নিউজ প্রকাশ হওয়ার পর সামাজিকভাবে বসে মীমাংসা করার সিদ্ধান্ত হয়। পরে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে সামাজিকভাবে বসার বিষয়টি জানানোর জন্য গেলে রাতের আঁধারে তাকে (রশিদ) হত্যার উদ্দেশ্যে গণপিটুনি দেয়। আমাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে। পরে এলাকার লোকজন এসে আমাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম হাসপাতালে নিয়ে যায়। আমরা গরিব-অসহায়, তারা যদি আমদের ওপর অবিচার করে তাহলে আমরা কোথায় যাব? আমাদের এই বসতবাড়ি ছাড়া কোনোকিছুই নেই। আমার ১ ছেলে ১ মেয়ে নিয়ে কই যাব?
তিনি আরো বলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী লোটাস কামাল এবং আমার ইউনিয়নের চেয়ারম্যান ও নাঙ্গলকোট থানা পুলিশের কাছে সুষ্ঠু বিচার চাই। আমি যদি দোষী হয়ে থাকি তাহলে আমার বিচার হবে আর যদি মানিক দোষী হয়ে থাকে তার বিরুদ্ধে কঠিন বিচার হোক, যাতে আমার মতো আর কাউকে এমন হয়রানির শিকার না হতে হয়। যাতে আমরা একটু শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি।
এ বিষয়ে অভিযুক্ত মানিকের সাথে মুঠোফোন বারবার যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।
বাঙ্গড্ডা ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। দুপক্ষ আমর কাছে এসেছে এবং সামাজিকভাবে বসার একটি সিদ্ধান্ত হয়েছে। আমরা সামাজিকভাবে মীমাংসা করার চেষ্টায় আছি।
এমএসএম / জামান
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
জাপান প্রবাসী হিন্দু নারীর সাথে প্রতারণা ও অর্থ আত্মসাৎ: বিচার চেয়ে সংবাদ সম্মেলন
রহমতপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য পদে প্রার্থী হতে চান তোফাজ্জল হোসেন খান
‘বুকে হাত দিয়ে বলুন, কোনো ইলিশ ধরব না’ : জেলেদের প্রতি মৎস্যমন্ত্রীর আহ্বান
ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা
টঙ্গী বাজারের উন্নয়নে ওলামা-মাশায়েখ ও ব্যবসায়ীদের সঙ্গে গাসিক প্রশাসকের মতবিনিময়, উদ্বোধন করলেন সড়ক
আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ও শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নির্ভুলতার ওপর গুরুত্বারোপ এমপি বাবরের
শালিখায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র্যালি,আলোচনা সভা ও অগ্নিনির্বাপণ মহড়া
মেঘনায় ইলিশ শিকারের দায়ে ২৪ জেলের কারাদন্ড
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি
Link Copied