ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৮-৩-২০২২ দুপুর ১২:৪৮
মানিকগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। সোমবার (২৮ মার্চ) সকালের দিকে মানিকগঞ্জ সদর উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের জাগীর ও হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এসব দুর্ঘটনা ঘটে। 
 
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ‍এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ। 
 
জাগীর বসুন্ধরা গেটসংলগ্ন সড়ক দুর্ঘটনায় নিহত মাহিম (২৫) সদর উপজেলার গোলড়া চরখণ্ড এলাকার আব্দুল্লার ছেলে এবং ফিরোজ মিয়া সদর উপজেলার অরঙ্গবাদ এলাকার মজিরুর রহমানের ছেলে।
 
এ বিষয়ে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, সকালের দিকে অজ্ঞাত গাড়ির চাপায় ঘটনাস্থলেই মাহিম মারা যান। তার ম‍ৃতদেহটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি আটকের চেষ্টা চলছে। 
 
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল রউফ বলেন, সকালের কোনো এক সময় অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী ফিরোজ নিহত হয়েছেন। মোটরসাইকেলে থাকা আরো দুই আরোহীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমএসএম / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ