ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বিদ্রোহীদের দলের পদে রাখা হবে না : হানিফ


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২১-৬-২০২১ রাত ৮:৪৩
দলের সিদ্ধান্ত উপেক্ষা করে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনকারীদের দলের কোনো পদে রাখা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।
 
তিনি বলেন, দলীয়ভাবে সিদ্ধান্ত হয়েছে মনোনয়ন পাওয়া প্রার্থীর বিরুদ্ধে গিয়ে যারা সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করেছেন তাদের দলের কোনো পদে রাখা হবে না। সম্মেলনের সময় সবাইকে বিষয়টি মাথায় রাখত হবে।সোমবার (২১ জুন) চট্টগ্রাম সার্কিট হাউজে মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় হানিফ দলীয় সিদ্ধান্তের কথা জানান। এর আগে গতকাল (২০জুন) মহানগর আওয়ামী লীগের সাথে মতবিনিময় সভায় বসেছিলেন হানিফ।হানিফ বলেন, বয়োজ্যেষ্ঠদের আর উঁচু পদে থাকতে হবে। দলের সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবলক লীগ করে চল্লিশ ও পঞ্চাশ বছর পার হয়ে গেছে তাদের দলে নেওয়া হবে। সংগঠনকে শক্তিশালী করতে নবীন ও প্রবীণদের মধ্যে সমন্বয় করতে হবে। মহানগরের নেতৃবৃন্দকে এ বিষয়ে সজাগ থাকতে হবে।
 
দলের যোগদানের প্রসঙ্গ টেনে কুষ্টিয়ার-৩ আসনের এই এমপি বলেন, আওয়ামী লীগ বৃহৎ সংগঠন। সারাদেশে সংগঠনের অজস্র নেতাকর্মী রয়েছে। সে হিসেবে দলে যোগদানের প্রয়োজন নেই। তবে অনৈতিকতার অভিযোগ, যুদ্ধাপরাধী রাজনৈতিক দলের সম্পৃক্ততা নেই সমাজে বিজ্ঞজন এমন ব্যক্তিরা দলে যোগদান করতে পারবেন। দলের নেতাদের ইচ্ছা হলে অন্য দলের কেউ যোগদানের সুযোগ নেই।অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুইপ মাহমুদ আল স্বপন, মহানগর আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী, চসিকের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন