সহকারী জজ আব্বাসের আমলনামা এখন আইন মন্ত্রণালয়ে
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পশ্চিম কলাউজানের মো. আনিসের ছেলে সহকারী জজ আব্বাসের ক্ষমতার দাপটে অতিষ্ঠ হয়ে অবশেষে আইনমন্ত্রী ও আইন মন্ত্রণালয়ের সচিব বরাবর অভিযোগ করেছেন ভোক্তভুগী একই এলাকার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে মো. জাকারিয়াসহ তার ভাইয়েরা। জানা গেছে, গত ৯ জুন মো. জাকারিয়া বাদী হয়ে সহকারী জজ আব্বাসের বিরুদ্ধে আইন মন্ত্রণালয়ে এ অভিযোগ দায়ের করেন।
আইন মন্ত্রণালয়ে দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, জাকারিয়ারা আপন তিন ভাই মিলে পার্শ্ববর্তী প্রতিবেশী জামাল উদদীন ইউসুপকে একটি জায়গা মোট তিন দাগে এওয়াজনামা করেন কিন্তু জামাল উদদীন ইউসুপের প্রভাব ও টাকা-পয়সার জোরে তিন দাগে না গিয়ে এক দাগে অপরাপর ভাইদের ভিটেমাটি দখল করার জন্য কৌশলী হিসেবে সহকারী জজ আববাস কলকাঠি নাড়েন। ফলে ভোক্তভোগী জাকারিয়াদের বাড়িঘর দখল করার জন্য সহকারী জজ আব্বাস আর জামাল উদদীন ইউসুপ উঠেপড়ে লাগেন, যার ফলে অসহায় জাকারিয়ারা লোহাগাড়া থানা ও আদালতসহ কোনো আইন প্রয়োগকারী সংস্থার নিকট ন্যায়বিচার পাচ্ছেন না মর্মে এই অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে অভিযোগকারী জাকারিয়া বলেন, তার ক্ষমতার প্রভাবে, ইন্ধনে ও প্ররােচনায় জামাল উদ্দিন ইউসুফ গং অধীন আবেদনকারীকে যে কোনো মুহূর্তে খুন-জখম করতে পারে। তাই অভিযোগে উল্লিখিত পার্শ্বোক্ত সহকারী জজের বিরুদ্ধে বাংলাদেশে প্রচলিত আইনের বিধান মােতাবেক যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা অতীব জরুরী। তার ফোনে লোহাগাড়া থানায় আমাদের বিরুদ্ধে একের পর এক মামলা রুজু করা হয়।
এমএসএম / জামান
ধামইরহাটে জমিতে গিয়ে বাদি-বিবাদিকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মোঃ মোনাদিল হক
রৌমারীতে খালের পানি থেকে নারীর লাশ উদ্ধার
সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, কারখানা সিলগালা
যশোরে জমি নিয়ে বিরোধে বাড়িতে সশস্ত্র হামলা, ৭ ঘণ্টা পর ফিরলেন অপহৃত নারী
ঝিনাইদহে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন
টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার
ঢাকা -সিলেট মহাসড়কের সরাইলে টানা ২২ ঘণ্টা যানজট, ছড়িয়েছে ১২ কিলোমিটারজুড়ে
মানিকগঞ্জে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা
পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু
রাকসু জিএস আম্মার সহ ৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম
টাঙ্গাইল ডিসি লেকের সৌন্দর্য ফেরাতে কচুরিপানা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু