ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে বাংলাদেশ পুলিশে (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৯-৩-২০২২ বিকাল ৫:১৪
মানিকগঞ্জে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা -২০২২ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৯ মার্চ) সকাল ১০ টায় মানিকগঞ্জ পুলিশ লাইন্সের ড্রিল শেডে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। জেলার পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান পিপিএম-বার, এর সভাপতিত্বে গঠিত তিন সদস্যের একটি নিয়োগ বোর্ডের সমন্বয়ে পরীক্ষার্থীদের শারীরিক মাপ ও Physical Endurance Test (PET)-এর সকল ইভেন্টে যে সমস্ত প্রার্থীরা কৃতকার্য হয় তারা এই লিখিত পরীক্ষায় অংশগ্রহন করার সুযোগ পান। এসময় নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। 
 
তিনদিনের শারীরিক সক্ষমতা যাচাই বাছাইয়ে উত্তীর্ণ ৩২০ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্যে ২৮২ জন পুরুষ ও ৩৮ জন নারী প্রার্থী।লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে কৃতকার্য প্রার্থীদের আগামী ৯ এপ্রিল ২০২২ সকাল ১০ টায় মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার মানিকগঞ্জ জেলায় ৩৩ জন পুরুষ ও ৬ জন নারীসহ মোট ৩৯ জন কনস্টেবল নিয়োগ দেয়া হবে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ