খুলনা সরকারি মহিলা কলেজে নবীনবরণ অনুষ্ঠিত
মায়েরা শিক্ষিত হলে জাতি শিক্ষিত হবে : শেখ হারুনুর রশীদ
খুলনা সরকারি মহিলা কলেজের ২০২০-২১ ও ২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান আজ মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে কলেজ চত্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ।
প্রধান অতিথি বলেন, নবীন শিক্ষার্থীদের লেখাপড়া করে ভাল মানুষ হতে হবে, সঠিক শিক্ষা গ্রহণ করতে হবে। শিক্ষার্থীদের আলোকিত মানুষ হতে হবে। নারীরা শিক্ষিত হলে দেশ ও জাতি সামনে এগিয়ে যাবে। মায়েরা শিক্ষিত হলে জাতি শিক্ষিত হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী শিক্ষার ওপর জোর দিয়েছেন। নারীরা সমান তালে এগিয়ে যাচ্ছে। রাষ্ট্র পরিচালনা, রাজনীতি, চাকরি, প্রশাসন, আইনশৃঙ্খলাসহ সকল ক্ষেত্রে এদেশের নারীদের পদচারণা আজ দৃশ্যমান।
সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর টিএম জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ, কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক খান আহমেদুল কবীর ও নবীনবরণ উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর মোঃ আবদুল জব্বার।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ