ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ঔষধ শূন্য বশেমুরবিপ্রবির মেডিকেল সেন্টার


বশেমুরবিপ্রবি প্রতিনিধি photo বশেমুরবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৩-২০২২ দুপুর ১০:৪৬

ছয়মাস ধরে ঔষধ শূন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) মেডিকেল সেন্টার। শুধু ঔষধ-ই নয়, বিশ্ববিদ্যালয়ের এম্বুলেন্স নিয়েও শিক্ষার্থীদের অভিযোগ রয়েছে। কোনো শিক্ষার্থী অসুস্থ হলে বিশ্ববিদ্যালয়ের পরিবহণ দপ্তরের দেওয়া ইমারজেন্সি নাম্বারে যোগাযোগ করলে সময় মতো এম্বুলেন্স পাওয়া যায় না। আবার এম্বুলেন্স থাকলেও ড্রাইভার থাকেনা বলে অভিযোগ উঠেছে। 

রুপন ইসলাম শুভ নামের এক শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন,    কয়েকদিন আগে আমাদের এএসভিএম বিভাগের নেপালী এক শিক্ষার্থীর কিডনিতে পাথর জনিত সমস্যার কারণে রাত ১১ টার দিকে মাত্রাতিরিক্ত এভডমিনাল পেইন হয়। গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করানো হলে উনারা খুব তাড়াতাড়ি খুলনায় নিয়ে যাওয়ার জন্য রেফার করেন। 

পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের পরিবহণ দপ্তরের দেওয়া ইমারজেন্সি নাম্বার, পরিবহন দপ্তরের দায়িত্বরত স্যার, ও কয়েকজন স্যারদের সাথে যোগাযোগ করে দুইঘন্টা যাওয়ার পরও এম্বুলেন্স ম্যানেজ করা সম্ভব হয়নি। এমনকি ইমারজেন্সি নাম্বার পুরোপুরি সুইচড ওফ ছিলো। 

তিনি আরও লিখেছেন,  রাতে ডিউটিরত দুই ড্রাইভারের একজন বাড়িতে ছিলেন এবং অন্যজন উপস্থিত ছিলেন। ওনি কোনোভাবেই প্রসাশনের অনুমতি ছাড়া যেতে রাজি হননি। 

এবিষয়ে পরিবহন প্রশাসক তাপস বালা বলেন, "আমাদের ড্রাইভার সংকটের কারণে এ ধরনের সমস্যা হয়ে থাকে।  অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এম্বুলেন্সের জন্য নির্দিষ্ট ড্রাইভার থাকলেও আমাদের বিশ্ববিদ্যালয়ে এম্বুলেন্সের জন্য নির্দিষ্ট ড্রাইভার না থাকায় এ সমস্যার সম্মুখীন হতে হয়।"

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোঃ মুরাদ হোসেন বলেন, "ঔষধ ক্রয় সংক্রান্ত একটি কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে তারা সিদ্ধান্ত নিবে।" 

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের সিনিয়র মেডিকেল অফিসার ও ক্রয় কমিটির সভাপতি ডা. অভিষেক বিশ্বাসের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

এমএসএম / এমএসএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?