মাদারীপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের অফিস উদ্বোধন
মাদারীপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা অফিসের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩০ মার্চ) সকাল ১০টায় মাদারীপুর জেলা শহরের শকুনি লেকের পাড়ে অবস্থিত সমন্বিত সরকারি অফিস ভবনে এ অফিস উদ্বোধন করা হয়।
প্রথমে আমন্ত্রিত অতিথিদের ফুলের শুভেচ্ছা জানানো হয়। পরে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশন করে বেলুন উড়িয়ে অফিস উদ্বোধন করা হয়। এ উপলক্ষে ভবনেরর অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান।
মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শরীয়তপুরের পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান, মাদারীপুরের জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, শরীয়তপুরের জেলা প্রশাসক মো. পারভেজ হাসান, দুদক (তদন্ত-১) মহাপরিচালক মো. রেজানুর রহমান, দুদক (আইসিটি ও প্রশিক্ষণ) মহাপরিচালক একেএম সোহেল, সরকারি দপ্তরের প্রধান, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অনেকে।
এমএসএম / জামান
বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত
হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু
ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ
উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১
কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন
শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন
আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫
নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ
৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা
কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু
Link Copied