ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

চাঁদপুর সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত


চাঁদপুর প্রতিনিধি photo চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৩-২০২২ দুপুর ৩:৩৭

চাঁদপুর সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের বিশেষ সাধারণ সভা ও ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ মার্চ) বেলা ১১টায় ওয়্যারলেস এলাকার বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের প্রশিক্ষণ হলে এ সভা অনুষ্ঠিত হয়। 

প্রথমে বিশেষ সাধারণ সভায় বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সভাপতি শহীদুল্লাহ খান। দ্বিতীয় অধিবেশনে ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এতে সভাপতি (চেয়ারম্যান) হিসেবে চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজীর নাম ঘোষণা করেন নির্বাচন কমিটির সভাপতি ও উপজেলা সমবায় অফিসার মো. দেলোয়ার হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আবুল কাশেম খান। 

ব্যবস্থাপনা কমিটির নবনির্বাচিত অন্যরা হলেন- সহ-সভাপতি মো. আলী আরশাদ বেপারী, ব্যবস্থাপনা কমিটির সদস্য এসএম আব্দুল জলিল, মো. রফিকুল ইসলাম ভূঁইয়া, আমিনুর রহমান তপাদার, ছিদ্দিকুর রহমান বেপারী ও পূর্ণিমা সিংহ।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা সমবায় অফিসের পরিদর্শক অমল চন্দ্র নন্দী, চাঁদপুর জেলা পরিষদের সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী আয়শা রহমান লিলিসহ সমিতির অন্য সদস্যবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলোয়াত করেন চাঁদপুর সদর উপজেলা কেন্দ্রীয় সবমায় সমিতি মসজিদের ইমাম মাওলানা মো. আবুল কাশেম।

এমএসএম / জামান

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন

নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান

মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন

স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ

পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল

ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে ও সাইকেল জব্দ