ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

গলাচিপায় গৃহবধুকে শ্বাসরোধ করে হত‍্যা শ্বাশুরি সহ ৩"জন কারাগারে


মোস্তফা কামাল খান (গলাচিপা) photo মোস্তফা কামাল খান (গলাচিপা)
প্রকাশিত: ৩০-৩-২০২২ রাত ৮:৪৬
গলাচিপায় বিয়ের তিন মাসের মধ্যেই গৃহবধূ রুমানা আক্তার (১৯)কে নির্মম নির্যাতন করে হত্যা করা হয়েছে। হত্যার পর ওই গৃহবধূর লাশ হাসপাতালে রেখে স্বামী ও তার স্বজনরা পালিয়ে যায়। পুলিশ খবর পেয়ে গৃহবধূর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
 
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যার দিকে গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের চত্রা গ্রামে। অপরদিকে এ ঘটনায় রুমানার মা মোসা. সাজেদা বেগম বাদী হয়ে রুমানার স্বামী বেল্লাল হাওলাদার, শ্বশুড় মো. শহিদুল হাওলাদার, দেবর মো. টিপু ফেরদাউস, শাশুরি মোসা.ঝরনা বেগম ও ননদ সীমা বেগমকে আসামী করে গলাচিপা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে গৃহবধূ রুমানার শ্বাশুরি ঝরনা বেগম, দেবর টিপু ফেরদাউস ও ননদ সীমা বেগমকে পুলিশ মঙ্গলবার রাতেই ডাকুয়া বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করেন।
 
এ ঘটনা সম্পর্কে বুধবার বেলা ১টায় থানায় প্রেস ব্রিফিং করেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ এমআর শওকত আনোয়ার ইসলাম।
 
পুলিশ সূত্রে জানা গেছে, গত তিন মাস আগে গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের চত্রা গ্রামের শহিদুল হাওলাদারের ছেলে বেল্লাল হাওলাদারের (২৮) সাথে দশমিনা উপজেলার পশ্চিম আলীপুরার ৪ নম্বর ওয়ার্ডের বাবুল হাওলাদারের মেয়ে রুমানা
বেগম (১৯) এর বিয়ে হয়। প্রথম দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক থাকলেও পরে পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। বিয়ের পর থেকে গৃহবধূ রুমানার সাথে তার স্বামী ও স্বামীর পরিবারের লোকজন খারাপ আচরণ করা শুরু করে। সংসারের
বিভিন্ন ঘটনা নিয়ে রুমানাকে স্বামী, শ্বশুড়, শাশুরি, দেবর ও ননদ বহুবার তাকে মারধর করেছে। খবর পেয়ে রুমানার বাবা মাসহ স্বজনরা গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে দেখে রুমানার লাশ পড়ে আছে। তার স্বামীর বাড়ির কোন লোকজন নেই। পরবর্তীতে রুমানার মা জানতে পারেন বিকেলে সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে যে কোন সময় রুমানাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

এমএসএম / এমএসএম

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার

তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক

উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার

নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা

ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের‎

সাভা‌রের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া

মাদকের আখড়া নয়-হরিকেশ হোক নিরাপদ আবাসভূমি,মাদক নির্মূলে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চায় এলাকাবাসী

চাঁপাইনবাবগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা

সংসদে উত্থাপিত হেবা আইন শরিয়তসম্মত নয়: মুফতি একরাম হোসাইন অদুদী

পেকুয়ায় নবীন শিক্ষার্থীদের পাশে ছাত্রদল

বিয়ের অনুষ্টানে যাওয়ার পথে গরুর সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু