ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

জাবিতে বাংলাদেশ যাত্রা উৎসব ২০২২ এর সমাপ্তি


মাজহার তাহমিদ, জাবি  photo মাজহার তাহমিদ, জাবি
প্রকাশিত: ৩১-৩-২০২২ দুপুর ১১:৩৮

উৎসব মুখর পরিবেশে শেষ হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ আয়োজিত চার দিন ব্যাপী "বাংলাদেশ যাত্রা উৎসব-২০২২"।

বুধবার (৩০ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনের সামনে অবস্থিত মৃৎমঞ্চে বঙ্গবন্ধুকে নিয়ে মঞ্চনাটক 'নিঃসঙ্গ লড়াই' মঞ্চায়নের মধ্য দিয়ে এবারের আসরের সমাপনী অনুষ্ঠিত হয়। 

সমাপনী বক্তব্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, যাত্রা হলো বাঙালি সংস্কৃতির মূল। আমরা যদি গর্ব করতে চাই তাহলে এই যাত্রাপালা নিয়েই করতে হবে। কারণ বিশ্বের আর কোথাও নেই এই যাত্রাপালা। শিল্প সংস্কৃতির মানুষ আমরা বেশি নই। আবার সবাই যে এই চর্চা করবে তাও নয়। অনেক মূল্যেবোধের অবক্ষয় ঘটেছে আমাদের দেশে। যে অবক্ষয় কাটাতে সংস্কৃতির চর্চা জরুরী। বিশ্বকে নান্দনিক রাখতে পাশাপাশি সৃজনশীল ও মানবিক বিশ্ব গড়তে শিল্পীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। 

বাংলাদেশে শিল্পকলা একাডেমীর উপপরিচালক তপন বাগচী বলেন, যতদিন মানুষ থাকবে ততদিন যাত্রাপালা থাকবে। যাত্রাপালা হারিয়ে যেতে বসেছিল,আজ শিল্পকলা একাডেমীর হাত ধরে আবারো প্রাণ ফিরতে শুরু করেছে দেশের যাত্রাপালা। যাত্রাপালা টিকে থাকুক এটাই প্রত্যাশা থাকবে। 

স্বাগত বক্তব্যে অধ্যাপক ড. ইস্রাফিল আহমেদ বলেন, দেশে যখন গণহত্যা হয়েছিল তখন সারা দেশ জুড়ে যাত্রাপালা হয়েছিল। বাংলাদেশে যাত্রাপালার চর্চা প্রায় হারিয়েই গিয়েছিল তবে শিল্পকলা একাডেমীর মাধ্যমে আবারও ফিরে এসেছে যাত্রাপালা। বর্তমানে অনেক স্কুল-কলেজে যাত্রাপালা শুরু হয়েছে। শিক্ষার্থীদের দায়িত্ব যাত্রাপালা চর্চার মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়া। বিশ্ব রঙ্গমঞ্চে আমরা যেন আমাদের যাত্রাপালা তুলে ধরতে পারি এটাই প্রত্যাশা থাকবে। 

এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব তাপস সরকার, নাটক ও নাট্যতত্ব বিভাগের অধ্যাপক ড. রশীদ হারুন প্রমুখ।

এমএসএম / এমএসএম

চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি

পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য

শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি

গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল

পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত

পবিপ্রবির নির্মাণাধীন স্থাপনা পরিদর্শনে ইউজিসি সদস্য অধ্যাপক আসলাম হোসেন

দেশে প্রথম প্ল্যানটেইন থেকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে বাকৃবির সাফল্য

একাদশ শ্রেণির ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল

গুণী শিক্ষক সম্মাননা বাড়ছে ১২ থেকে ১০০ জনে : মাহদী আমিন