খুলনায় সড়ক দুর্ঘটনায় সিম্ফনি মোবাইল কোম্পানির দুই কর্মকর্তা নিহত
খুলনা মহানগরীতে ট্রাক এবং মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন হতাহত হয়েছে। এদের মধ্যে দুইজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছে। বুধবার (৩০ মার্চ) দিবাগত পৌনে ১১টার দিকে নগরীর শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নগরীর ইস্টার্ণগেট এলাকার আঃ রহমান শেখের ছেলে মোঃ আলাউদ্দিন শেখ (৩০), আটরা ডাক্তারবাড়ী এলাকার মৃত জরিপ কাতলীর ছেলে আরজু আল চয়ন (২৮)। আহত হামিদুর রহমান (২৮) ইস্টার্ণগেট গাবতলা এলাকার মোঃ আনসার আলী শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে দৌলতপুরগামী একটি লাল রংয়ের প্লাটিনা মোটরসাইকেলকে একটি কুরিয়ার সার্ভিসের কার্গো ট্রাক/কভার্ড ভ্যান পেছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেলে থাকা চালকসহ তিনজন ট্রাকটির নিচে পড়ে গুরুতর আহত হয়। পরবর্তীতে খবর পেয়ে ফায়ারসার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় ওই তিনজনকে উদ্ধার করে সোয়া ১১টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে মোঃ আলাউদ্দিন শেখ (৩০) কে মৃত্যু ঘোষনা করেন চিকিৎসকরা। অপর দুইজনকে হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পৌনে ১২টায় মোঃ আরজু আল চয়ন (২৮) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। এছাড়া মোঃ হামিদুর রহমান (২৮) আলী বর্তমানে খুমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।
জানা গেছে, তারা ৩ জনই খুলনা মহানগরীর সিম্ফনি ম্যাক্সটেল মোবাইল কোম্পানির সেলস অফিসার হিসাবে কর্মরত ছিলেন। প্রতিদিনের ন্যায় ডিউটি শেষে তারা একই সাথে একটি মোটরসাইকেল যোগে বাড়িতে ফিরছিলেন।
খালিশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন খান বলেন, একটি কুরিয়ার সার্ভিসের কভার্ড ভ্যান (ট্রাক) ও মোটরসাইকেলের সংঘর্ষে তার তিনজন আহত হন। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ তাদের মুমুর্ষ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে দুইজনের মৃত্যু হয়।
তিনি বলেন, ‘এঘটনায় ওই কভার্ড ভ্যানের চালক পালিয়েছেন। তবে কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। এছাড়া দুর্ঘটনার শিকার মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে।’
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ