লোহাগড়া উপজেলা শাখার শিক্ষক সমিতির ২৪ তম ত্রি-বার্ষিক নিবার্চন সম্পন্ন
নড়াইলের লোহাগড়া উপজেলা শাখার শিক্ষক সমিতির ২৪ তম ত্রি-বার্ষিক নিবার্চন সম্পন্ন হযেছে।গত বুধবার বেলা ৩টা হতে বিকেল ৫টা পর্যন্ত বিরতীহীন ভাবে উপজেলার চাচই ধানাইড় মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ নিবার্চন অনুষ্ঠিত হয়। বিকেল ৫টায় ভোট গ্রহন শেষে গননার পর ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রিজাইডিং অফিসার উপজেলার ইতনা মাধ্যমিক বালিকা বিদ্যালযের প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফা। নির্বাচনে উপজেলার মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালযের প্রধান শিক্ষক মো. আমির হোসেন সভাপতি ও মাকড়াইল কে. কে. এস. ইনষ্টিটিউট সহকারি শিক্ষক মো. ইকরাম হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।এ নির্বাচনে সভাপতি পদে মো. আমির হোসেন ২৪৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বদ্বী লাহুড়িয়া এইচ এ কে একাডেমীর প্রধান শিক্ষক কাজী মহিউদ্দিন ১০৪ ভোট পেয়েছেন।সাধারণ সম্পাদক পদে উপজেলার মাকড়াইল কে. কে. এস. ইনষ্টিটিউট সহকারি শিক্ষক মো. ইকরাম হোসেন ১৬৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বদ্ধী কাশিপুর এ সি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুবোধ কুমার নন্দী পেয়েছেন ১৫৭ ভোট। মোট ৩৯৮ জন ভোটের মধ্যে ৩৬৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।এসময় উপস্থিত ছিলেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আহসান হাবীব, বাংলাদেশ শিক্ষক সমিতির(বিটিএ)সভাপতি অধ্যক্ষ মো. বজলুর রহমান মিয়া, বাংলাদেশ শিক্ষক সমিতির(বিটিএ)সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ, লোহাগড়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শেখ আমিনুর রহমান, লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু, পৌর মেয়র সৈয়দ মসিয়ুর রহমান, যশোর বোর্ড অফিসার্স এ্যাসোসিয়েশন সভাপতি ইঞ্জিনিয়ার মো. কামাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ভূইয়া, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, জয়পুর ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম সুমন প্রমুখ।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস