নবীনদের পদচারণায় মুখরিত ৫৫ একর
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বিভাগ থেকে ফুল ও উপহার সামগ্রী দিয়ে বরণ করে নেয়া হয় নবীন শিক্ষার্থীদের। বৃহস্পতিবার (৩১ শে মার্চ) সকাল ১১টা থেকে সকল বিভাগের নিজ নিজ কক্ষে নবীন বরণ অনুষ্ঠিত হয়।
নবীন এক শিক্ষার্থী বলেন, "১২ বছর লেখাপড়ে করে বিশ্ববিদ্যালয়ের সূচনালগ্নে এসে পৌঁছেছি। এতে খুব আনন্দিত। ক্যাম্পাস নিজেদের অনেক আপন মনে হচ্ছে। এখানে সিনিয়ররাও অনেক আন্তরিক।"
লোক প্রশাসন বিভাগের সভাপতি টিএন সোনিয়া আজাদ বলেন, "আমি মনে করি বিগত বছরের ন্যায় শিক্ষার্থীরা বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের সুনাম বয়ে আনবে। বিভাগের শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক মেধা ও মনন বিকাশে সার্বিকভাবে বিশ্ববিদ্যালয়ের সাথে পরিচয় করাতে ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করেছি এবং বিশ্ববিদ্যালয় সম্পর্কে পূর্ণাঙ্গ একটা ধারনা দিতে সর্বোচ্চ চেষ্টা করছি।"
সহকারী প্রক্টর ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক সাদ্দাম হোসেন বলেন, "অনেক দীর্ঘ সময় পর স্বশরীরে শিক্ষার্থীদের সাথে ওরিয়েন্টেশন প্রোগ্রাম করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের প্রত্যাশা শিক্ষার্থীরা গবেষণা- উদ্বোধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুক। গবেষণার মাধ্যমে একটি রাষ্ট্রকে সামনের এগিয়ে নিয়ে যাক।"
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান বলেন, "নবীন শিক্ষার্থীদের পদচারণায় আজ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন উৎসব মুখরিত। বিভাগগুলো তাদের নিজ নিজ শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে। ওরিয়েন্টেশনের পর বিভাগের সুবিধা অনুযায়ী নিয়মিত ক্লাস শুরু করবে। স্ব স্ব বিভাগ নবীন বরণ আয়োজনের মাধ্যমে শৃঙ্খলা বিধিমালা, সংক্ষিপ্ত সিলেবাস এবং বিশ্ববিদ্যালয় সম্পর্কিত ধারণাগুলো দেয়া হচ্ছে।"
এমএসএম / এমএসএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
Link Copied