ঢাকা শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

কালকিনিতে পুকুর থেকে মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ১-৪-২০২২ দুপুর ১২:৫১

মাদারীপুরের কালকিনিতে আরিফুল (১৫) নামে এক মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার  সকালে খবর পেয়ে কালকিনি উপজেলার কৃষ্ণনগর এলাকার একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।  পরিবারের দাবি, আরিফুলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা এর ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, মো. আরিফুল ইসলাম সদর উপজেলার হোগলপাতিয়া গ্রামের হারুন সরদারের ছেলে। সে কালকিনি উত্তর কৃষ্ণনগর গ্রামের মুফতি মো. মনিরুজ্জামান প্রতিষ্ঠিত দারুল কুরআন হাফিজিয়া কওমি মাদ্রাসার ছাত্র। গত দুই বছর পূর্বে ওই মাদ্রাসায় ভর্তি হয়ে পড়াশোনা করে আসছে। আজ সকালে মাদ্রাসার পূর্ব পার্শ্বের মো. বোরহান হাওলাদারের বাড়ির সামনে পুকুরে লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

নাম প্রকাশে অনিচ্ছুক মাদ্রাসার একাধিক ছাত্র জানায়, রাতে আমরা একসাথে খাবার খাই। পরে বাবুর্চি বোরহান ভাই ওকে ডেকে নিয়ে বাইরে যায়। এরপর রাতে আর ও ফিরে আসেনি।

ছাত্রের পিতা মো. হারুন সরদার বলেন, আমার ছেলে খুবই নিরীহ প্রকৃতির ছিল। মনির ভাইয়ের মাদ্রাসায় দিলাম একজন ভালো আলেম বানিয়ে নিব। আজ আমার ছেলের লাশ বাড়ি নিতে হবে।  আমার ছেলেকে রাতে খাবারের পর এই মাদ্রাসার বাবুর্চি বোরহান ডেকে নিয়ে যায়। রাতে আর মাদ্রাসায় ফিরে আসেনি। সকালে আমার বাপের লাশ বোরহানের পুকুরে পায় লোকজন।
এটা পরিকল্পিত হত্যা, আমি এর ন্যায়বিচার চাই।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মো. মনিরুজ্জামানের সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আশফাক রাসেল বলেন, সকালে পৌরসভার কৃষ্ণনগর এলাকার একটি পুকুরে ভাসমান অবস্থায় স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটি মাদারীপুর মর্গে পাঠানোর কার্যক্রম চলছে। এখনো কেউ আটক হয়নি।

জামান / জামান

বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত

হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু

ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ

উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন

মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১

কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন

শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন

আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫

নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ

৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা

‎কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু