মানিকগঞ্জে গরিবের ডাক্তার লুৎফর রহমান পেলেন স্বাস্থ্যমন্ত্রী পুরস্কার-২০২০
স্বাস্থ্যমন্ত্রী পুরস্কার-২০২০ (শ্রেষ্ঠ ইনোভেশন) পেয়েছেন গরিবের ডাক্তারখ্যাত মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. লুৎফর রহমান। বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে ঢাকার ওসমানী মিলনায়তনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপির হাত থেকে তিনি এ পুরস্কার গ্রহণ করেন।
মাঠপর্যায়ে স্বাস্থ্য সেবা জোরদার করণ, নিজের উদ্ভাবিত ডিজিটাল হাজিরা প্রবর্তন এবং পুষ্টি ট্রে কার্যক্রম প্রবর্তনসহ বিভিন্ন কাজের স্বীকৃতি স্বরূপ তিনি এই পুরস্কার অর্জন করেন। মানিকগঞ্জে গরীবের ডাক্তারখ্যাত ডা. লুৎফর রহমান এর আগেও জেলার শ্রেষ্ঠ ইউএইচএফপিও পুরস্কার এবং শ্রেষ্ঠ ভ্যাকসিন বান্ধব পুরস্কার পান।
পুরস্কারপ্রাপ্ত ডা. লুৎফর রহমান বলেন, সব সময় মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে চেষ্টা করেছি। এ পুরস্কার প্রাপ্তিতে আমার দায়িত্ব আরও বেড়ে গেল। এ পুরস্কার আমার সকল স্বাস্থ্যকর্মী ও আমার জেলার জনগোষ্ঠীর। এই অর্জন তাদের। তাদের সহযোগীতায় আজ আমি এমন সম্মান পেয়েছে। যতদিন বেঁচে থাকবো মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখার সর্বোচ্চ চেষ্ঠা করব। আমার স্বপ্ন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অবহেলিত মানুষের পাশে থেকে তাদের সেবায় নিজেকে উৎসর্গ করা।
উল্লেখ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্য ব্যবস্থা গঠনের ৬ টি মূলনীতিকে প্রধান কাঠামো বিবেচনায় নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস কর্তৃক প্রান্তিক পর্যায়ের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত এবং স্নাতকোত্তর হাসপাতাল সমূহ থেকে সংগৃহীত তথ্য ও উপাত্ত সমূহের ভিত্তিতে প্রতিবছর এই জাতীয় পুরস্কারের আয়োজন করা হয় ।
জামান / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান