মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্পের মুখে চীনা নাগরিকের মৃতদেহ উদ্ধার
মহেশখালীর মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন চ্যানেলের মুখে টাগশীপ ডুবির ঘটনায় নিখোঁজ চীনা নাগরিক জিয়ান হং চেনের (৫২) মৃতদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। শনিবার (২ মার্চ) দুপুর ১২টার দিকে মাতারবাড়ী চ্যানেলের শেষ অংশে বঙ্গোপসাগর থেকে লাশটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেন মাতারবাড়ী কোল পাওয়ায় জেনারেশন কোম্পানির সিকিউরিটি ইনচার্জ আলফাজ উদ্দিন।
সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল ৭টার দিকে মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন চ্যানেলের মুখে টাগশীপ ডুবির ঘটনা ঘটে। এতে মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্পের পস্কো কোম্পানির সাব-কন চিনাহাইড্রো কোম্পানিতে কর্মরত চীনা নাগরিক জিয়ান হং চেন (৫২) নিখোঁজ ছিলেন। অবশেষে আজ কোস্টগার্ড লাশটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা যায়।
এ বিষয়ে মহেশখালী থানার ওসি (তদন্ত) আশিক ইকবাল বলেন, চীনা নাগরিকের মরদেহ উদ্ধারের ঘটনা শুনেছি। ঘটনাস্থলে র উদ্দেশ্যে পুলিশ রওয়া দিয়েছে।
এমএসএম / জামান
তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা মামলার রহস্য উদঘাটন
কুমিল্লায় ১০ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
মগনামা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি দেয়াল থেকে লোহার গ্রিল চুরি
কালকিনিতে বাস চাঁপায় প্রান গেল প্রবাসীর
আদমদীঘিতে নারীসহ তিনজন গ্রেপ্তার মাদক উদ্ধার
চাঁদপুর জেলায় ৩লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে
পটুয়াখালীতে ভূমিকম্প-অগ্নিকাণ্ডে করণীয় শেখাতে পিস স্কুলের ব্যতিক্রমী মহড়া
সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ উদ্বোধন
নাগরপুরে স্কুলের টিউবওয়েলে পানি পান করে শিক্ষার্থীরা অসুস্থ
অভিযোগের ১১ দিনেও মামলা নথিভূক্ত করেনি সাভার মডেল থানা পুলিশ
দাউদকান্দিতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
সুবর্ণচরে জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত
ধামরাইয়ে সওজের উচ্ছেদ অভিযানে হামলা, আহত-২
Link Copied