ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

রমজানে খাবার মান পরিদর্শনে জাবি ছাত্রলীগ


মাজহার তাহমিদ, জাবি  photo মাজহার তাহমিদ, জাবি
প্রকাশিত: ৩-৪-২০২২ দুপুর ২:২৪
পবিত্র রমজান মাস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বটতলায় খাবারের দোকানে তদারকি করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। এ সময় জান্নাতুল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নামক একটি খাবারের দোকানে সন্দেহজনক মাংস পাওয়া যায়। শনিবার (২ এপ্রিল) রাত ৯টার দিকে জাবি শাখা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের নেতৃত্বে নেতাকর্মীরা বটতলার খাবারের দোকানগুলো তদারকি করার সময় এ সন্দেহজনক মাংস পাওয়া যায়। 
 
মাংসগুলো দোকানের পেছনে প্রক্ষালন কক্ষের পাশে একটি ছোট বালতির মধ্যে রাখা ছিল। পরবর্তীতে মাংসগুলো পাওয়া গেলে জাবি শাখা ছাত্রলীগের সভাপতি আখতারুজ্জামান সোহেল একটি মাংস খেয়ে অস্বস্তি বোধ করেন। হোটেল মালিক আব্দুল লতিফকে এ ব্যাপারে জিজ্ঞসাবাদ করা হলে তিনি সন্দেহজনক কথাবার্তা বলতে শুরু করেন।
 
তিনি প্রথমে বলেন, মাংসগুলো কার আমি জানি না। হোটেলে মাংসগুলো কোথা থেকে এলো সেটিও জানি না। পরবর্তীতে পাশের দোকানের রাঁধুনি বিষয়টি নিশ্চিত করলে চাপের মুখে মাংসগুলো তার দোকানের বলে স্বীকার করে তিনি বলেন, আসলে মাংসগুলো আমি শিক্ষার্থীদের খাওয়াতাম না। এগুলো আমি আমার কর্মচারীদের খাওয়ানোর জন্য রাখছি। পরে তার কাছ থেকে কিছু মাংস নমুনা হিসেবে চাইলে সে দিতে অস্বীকৃতি জানায়। সে বলে, মাংস দিলে আমার ব্যবসার ক্ষতি হবে। মূলত তার আচরণেই ওই মাংসের প্রতি সবার সন্দেহ জাগে। পরবর্তীতে কিছু মাংস নমুনা হিসেবে নেয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্টের মাধ্যমে ল্যাবে পরীক্ষা করার জন্য।
 
জান্নাতুল হোটেলে পাওয়া সন্দেহজনক মাংসের ব্যাপারে কী ধরনের ব্যবস্থা নেয়া হবে- জানতে চাইলে জাবি শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, যে মাংস সরবরাহ করে আগামীকাল তাকে ডেকে তার সাথে কথা বলব। যে ব্যবস্থা নিলে দোকানিরা ভেজাল খাবার খাওয়াবে না, হল প্রশাসনের সাথে কথা বলে আমরা সে ধরনের ব্যবস্থা গ্রহণ করব। দরকার হলে তাদের লিজ বাতিল করার ব্যবস্থা করব। জাবি ছাত্রলীগ শুধু রমজান উপলক্ষে নয়, সারাবছরই এ ধরনের কার্যক্রম পরিচালনা করবে।
 
এ সময় জাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন বলেন, খাবার আমাদের জীবনের একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয়। খাবারে ভেজাল থাকলে শিক্ষার্থীরা বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। সাধারণ শিক্ষার্থীদের কথা চিন্তা করে আমরা চাই আমাদের খাবারটা যেন স্বাস্থ্যকর হয়। আমরা এ ধরনের কার্যক্রম ভবিষ্যতে চালিয়ে যাব। আর তারা আমাদের কথা না শুনলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব।

এমএসএম / জামান

কুবির শিক্ষকদের ৫ গবেষণাপত্র প্রত্যাহার; যা বলছেন সংশ্লিষ্ট গবেষকরা

জুলাই শহীদদের স্মরণে পবিপ্রবিতে দোয়া মাহফিল ও আলোচনা সভা

ইসলামী ছাত্র আন্দোলন কুবি শাখার সভাপতি ইফতি সাধারণ সম্পাদক শাওন

জুলাই আন্দোলনে শহীদ কাইয়ুমের পরিবারকে আমন্ত্রণ জানাতে সাভারে কুবি প্রশাসন

সরকারি বাঙলা কলেজে টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

গণরুম ও গেস্টরুম সংস্কৃতি বন্ধের দাবিতে উপাচার্যের কাছে কুবি ছাত্রশিবিরের স্মারকলিপি

প্রবাসী কর্মীদের পুনর্বাসনে যৌথ উদ্যোগের আহ্বান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর

জুলাই অভ্যুত্থান ও ভারতীয় আধিপত্যবিরোধী লড়াইয়ের স্মরণে শেকৃবিতে যুক্ত হলো ‘হাদি চত্বর’

জবির অস্থায়ী হলের ২০ কোটি টাকা, ১০ তলা ভবন প্রকল্প

দুই দশকে নজরুল বিশ্ববিদ্যালয়: শিক্ষা-গবেষণায় অগ্রযাত্রা

রমনা রেজিমেন্ট বিএনসিসির ১৪ দিনব্যাপী ব্যান্ড প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

নোবিপ্রবিতে জুলাইয়ের তিন মুখ, আজ তিন বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পুলিশ-ডিবি’ পরিচয়ে প্রতারণা: টার্গেট অভিভাবক