ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

নিখোঁজের ২৪ ঘণ্টা পর নদী থেকে রিফাতের লাশ উদ্ধার


মোস্তফা কামাল খান (গলাচিপা) photo মোস্তফা কামাল খান (গলাচিপা)
প্রকাশিত: ৩-৪-২০২২ দুপুর ৩:৫

মায়ের সাথে গোসল করতে গিয়ে নদীতে নিখোঁজ হওয়ার দীর্ঘ ২৪ ঘণ্টা পর উদ্ধার হয়েছে নিখোঁজ রিফাতের লাশ। রিফাত (১২) পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড মাদারবুনিয়া গ্রামের অন্তর্ভুক্ত ভাগিরথ (কুড়ালিয়া) গ্রামের  আফজাল মাঝির ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল শনিবার (২ এপ্রিল) দুপুর ১২টার দিকে মায়ের সাথে নদীতে গোসল করতে যায় রিফাত ও তার ছোট বোন ফাতিমা (৮)। মায়ের সাথে গোসল করে বাড়ি ফিরে আসার পথে পায়ে কাদা লেগে যাওয়ায় আবারো পা ধোয়ার উদ্দেশ্যে রিফাত একাই নদীর ঘাটে যায়। পরবর্তীতে প্রায় আধাঘণ্টা সময় অতিবাহিত হলেও রিফাত পা ধুয়ে ঘরে ফিরে না আসায় তার মা অনেক খোঁজাখুঁজি করে নদীর ঘাটে গেলে রিফাতের পরিধানকৃত জুতা দেখতে পান। ফলে নদীর ঘাটের আশপাশেও রিফাতকে খুঁজে না পেয়ে ডাক-চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসেন এবং নদীতে নেমে  অনেক খুঁজে ব্যর্থ হন। তারা বিষয়টি পটুয়াখালী ফায়ার সার্ভিসকে অবহিত করলে ফায়ার সার্ভিসের একটি রেসকিউ টিম প্রায় ৩ ঘণ্টা উদ্ধার তৎপরতা চালায়। দীর্ঘ উদ্ধার তৎপরতার পরও তারা ব্যর্থ হন। 

পরবর্তীতে আজ রোববার (৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে দীর্ঘ ২৪ ঘণ্টার ব্যবধানে স্থানীয় লোকজন রিফাতের লাশটি নিখোঁজ হওয়ার স্থানেই স্রোতের সাথে ভাসমান অবস্থায় দেখতে পান এবং উদ্ধার করেন। এ সময় তাকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং তার নিজ বাড়িতে দাফনের কার্যক্রম সম্পন্ন হয়।

উল্লেখ্য, মৃত রিফাত সাঁতার জানত। সাঁতার জানলেও খিচুনি রোগে আক্রান্ত থাকার কারণে সাঁতার কাটতে না পারায় তার এ পানিতে ডুবে যাওয়ার ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম বইছে এবং এলাকায় শোকের ছায়া বহমান।

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য জানান, এ ঘটনায় আমরা গভীরভাবে শোক ও দুঃখ প্রকাশ করছি।

অত্র ঘটনায় বিশেষজ্ঞদের মতামত, প্রতি বছর এমনিভাবেই হাজারো শিশুর পানিতে ডোবার ঘটনা ঘটে। পানিতে ডোবার এমন ঘটনা থেকে পরিত্রাণ পেতে দরকার আরো পারিবারিক সচেতনতা। বিশেষ করে খিচুনি আক্রান্ত সকল বয়সী মানুষের প্রতি বিশেষ পারিবারিক খেয়াল রাখার অনুরোধ জানান তারা।

এমএসএম / জামান

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার

তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক

উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার

নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা

ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের‎

সাভা‌রের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া

মাদকের আখড়া নয়-হরিকেশ হোক নিরাপদ আবাসভূমি,মাদক নির্মূলে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চায় এলাকাবাসী

চাঁপাইনবাবগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা

সংসদে উত্থাপিত হেবা আইন শরিয়তসম্মত নয়: মুফতি একরাম হোসাইন অদুদী

পেকুয়ায় নবীন শিক্ষার্থীদের পাশে ছাত্রদল

বিয়ের অনুষ্টানে যাওয়ার পথে গরুর সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু