ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরা শহর এলাকায় বেপরোয়া কিশোর গ্যাং


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ৩-৪-২০২২ দুপুর ৪:৪৪

সাতক্ষীরা শহরের নারকেলতলা ও কাটিয়া এলাকায় কিশোর গ্যাংয়ের অপরাধ প্রবণতা দিন দিন বেড়ে চলেছে। এই কিশোর গ্যাংটি বেশিরভাগ স্কুল পড়ুয়া ছাত্র। এরা ঝুঁকে পড়েছে মাদকে। মেয়েদের ইভটিজিং করে উত্তপ্ত করতেও পিছপা হচ্ছে না। এরা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে। ফলে বাড়ছে সামাজিক অবক্ষয়। বেশিরভাগ কিশোরের বয়স ১৩ থেকে ১৭ বছরের মধ্যে। এই কিশোর গ্যাংয়ের সদস্যরা দিনে-দুপুরে চাঁদাবাজি থেকে শুরু করে ছিনতাই, চুরি, মারাপিটসহ বিভিন্ন অপরাধ জড়াচ্ছে।

কিছুদিন আগে শহরের নারকেলতলা থেকে পাকা পোল সড়কে কিশোর গ্যাংয়ের কয়েকজন মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি ইজিবাইকের সাইড দিতে দেরি হলে কিশোর গ্যাংয়ের কয়েকজন মিলে চালককে ব্যাপক মারপিট করে। কিশোর গ্যাং নিজেদের আধিপত্য বিস্তার করতে এবং এলাকায় ত্রাস সৃষ্টি করতে এসব অপরাধ করছে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, এসব কিশোর গ্যাং রাজনৈতিক ছত্রছায়ায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছে। আবার সময়ের সঙ্গে সঙ্গে তাদের অপরাধের ধরনও পাল্টে যাচ্ছে। এলাকায় আধিপত্য বিস্তার করতে চাঁদাবাজি, চুরি-ছিনতাই থেকে শুরু করে খুনোখুনিসহ নানা অপরাধে কিশোর-তরুণরা জড়িয়ে পড়ছে। এমনকি মাদক ব্যবসা ও দখলবাজিতেও তাদের ব্যবহার করা হচ্ছে।

তথ্য সূত্রে দেখা গেছে, বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করে স্থানীয় ‘বড় ভেইয়েরা’। 

এ বিষয়ে কাটিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান বলেন, কিশোর গ্যাং বলতে বেশিরভাগ স্কুল পড়ুয়া ছেলেরাই সংর্ঘবদ্ধভাবে অপরাধ প্রবণতায় জড়িয়ে পড়ছে। কিছুদিন আগে ইজিবাইক চালককে পারপিটের ঘটনাটি আমি শুনেছি। তাৎক্ষণিকভাবে টহলরত পুলিশ ফোর্সকে নিয়ে সেখানে যাই এবং তাদের ধরার চেষ্টা করি। তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এই কিশোর গ্যাংয়ের সদস্যদের চিহ্নিত করে গ্রেফতার কারার অভিযান অব্যাহত রয়েছে।

কিশোর গ্যাংয়ের অপরাধ প্রবণতা দমন করতে পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মহল।

এমএসএম / জামান

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ

চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!

রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার

জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার

বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র‌্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার

মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ

স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের

ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে

মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা