মানিকগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
'বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি' স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের শিবালয়ে ওপেন হাউজ ডে এবং আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ এপ্রিল) বেলা ১১টার দিকে শিবালয় থানার আয়োজনে থানা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান পিপিএম-বার।
এ সময় পুলিশ সুপার বলেন, অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা সমুন্নত রাখা, অপরাধীকে আইনের আওতায় আনা, যৌতুক, ইভটিজিং, বাল্যবিবাহ রোধ, মাদক নির্মূলসহ নানাবিধ কর্মকাণ্ডে পুলিশ এবং সমাজের বিভিন্ন পর্যায়ের জনগণের সম্মিলিত প্রয়াসে মানিকগঞ্জ জেলা পুলিশ প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।
তিনি আরো বলেন, যে কোনো ক্রান্তিলগ্নে বিশেষ করে করোনাকালীন মানিকগঞ্জ জেলা পুলিশ করোনা সংক্রমণ প্রতিরোধে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। শিবালয় থানার প্রতিটি ইউনিয়নের বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে পুলিশিং সেবা পৌঁছে দেয়া হচ্ছে জনগণের দোরগোড়ায়।
এ সময় মানিকগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহা. হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হোসাইন মুহাম্মদ রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) নূরজাহান লাভনী, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) অপু মোহন্ত, শিবালয় থানার অফিসার ইনচার্জ মো. শাহিন আলম, শিবালয় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. কুদ্দুসসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার এবং স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও সকলের উপস্থিতিতে দুপুর ২টার দিকে শিবালয় থানা চত্বরে উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিগণের সহিত ‘সাম্প্রদায়িক সম্প্রীতি সভা’ অনুষ্ঠিত হয়।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied