মাদারীপুরে তিন পরিবারকে সহযোগিতা
মাদারীপুরে তিন পরিবারকে সহযোগিতা দেয়া হয়েছে। রোববার (৩ এপ্রিল) মাদারীপুর শহরের ২নং শকুনি এলাকায় নকশি কাঁথার অফিসে আফতাব উদ্দিন মিয়া ওয়ার্ল্ড ফাউন্ডেশন ও নকশি কাঁথায় সহযোগিতায় দুটি পরিবারকে চাল, ডাল, তেলসহ অন্যান্য খাবার এক মাসের জন্য ও বই কেনার জন্য অর্থ এবং একটি পরিবারকে চিকিৎসার জন্য সহযোগিতা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নকশি কাঁথার সাধারণ সম্পাদক সাংবাদিক আয়শা সিদ্দিকা আকাশী। প্রধান অতিথি ছিলেন মৈত্রী মিডিয়া সেন্টারের সাধারণ সম্পাদক এসএম আরাফাত হাসান। বিশেষ অতিথি ছিলেন- বিডি ক্লিনের মাদারীপুরের সমম্বয়কারী রাহাত তালুকদার সোহান, নকশি কাঁথার কেএম জুবায়ের জাহিদ, এন নোমান প্রমুখ।
সাংবাদিক আয়শা সিদ্দিকা আকাশী তার ব্যক্তিগত ফেসবুকে স্ট্যাস্টাস দিয়ে অর্থ সংগ্রহ করে এ সহযোগিতা করেন।
আফতাব উদ্দিন মিয়া ওয়ার্ল্ড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইতালি প্রবাসী ওয়াদুদ মিয়া (জনি মিয়া), ইতালি প্রবাসী আমায়া হক, নাম না প্রকাশে লন্ডন প্রবাসী, মাদারীপুরের ওবাইদুর রহমানের সহযোগিতায় মাদারীপুুরের শহরের শকুনি এলাকার এক মাকে এক মাসের বাজার ও তার মেয়ের জন্য বই কিনতে নগদ ৬ হাজার টাকা, শহরের ২নং শকুনি এলাকার প্রতিবন্ধী মুক্তাকে এক মাসের বাজার এবং কুলপদ্বী এলাকার এতিম শিশু আশিকের চিকিৎসার জন্য ১১ হাজার টাকা দেয়া হয়।
এমএসএম / জামান
বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত
হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু
ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ
উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১
কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন
শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন
আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫
নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ
৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা
কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু
Link Copied