আনোয়ারায় যানজট নিরসন ও ধুলাবালিমুক্ত রাখতে বৈঠক
পিএবি সড়কে যানজট নিরসন ও ধুলাবালিমুক্ত রাখতে প্রশাসন ও ঠিকাদারি প্রতিষ্ঠান এনডিইর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমদের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় পিএবি সড়কের ক্রসিং থেকে কালাবিবির দীঘির মোড় পর্যন্ত চলমান উন্নয়নকাজ, যানজট, ধুলাবালি থেকে রক্ষায় পানি ছিটানো, বিভিন্ন স্থানে সৃষ্ট গর্তে ইটের খোয়া দিয়ে ভরাট করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পবিত্র রমাজান মাস শুরু হয়েছে। রোজা রেখে মানুষ সড়কে যাতে যানজটের কারণে ভোগান্তিতে না পড়ে সেজন্য এনডিইকে উপজেলা প্রশাসন ও ট্রাফিক পুলিশের সাথে সমন্বয় করে কাজ করার জন্য বলা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী, আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম দিদারুল ইসলাম সিকদার, টিআই মফিজুল ইসলাম, এনডিইর প্রকল্প ব্যবস্থাপক সৈয়দ আব্দুল হান্নান।
টিআই হাফিজুল ইসলাম বলেন, প্রতিদিন যানজটের কারণে আমারা হিমশিম খাচ্ছি। সড়কের পাশে ইটের স্তূপ করে রাখছে একদিকে। অন্যদিকে মাটির কাজ চলমান। মাঝখানের সড়কে বড় বড় গর্ত। গাড়িগুলো চলবে কিভাবে?
আনোয়ারা থানার ওসি এসএম দিদারুল ইসলাম সিকদার বলেন, সম্প্রতি এই সড়কে ভিআইপিদের যাতায়াত বেড়েছে। তারা সব সময় যানজটের কারণে ফোন করেন, যা খুবই বিব্রতকর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমদ বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানকে রাতে কাজ করতে হবে। বিশেষ করে রমজান মাসে বিবেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত কাজ করা যাবে না। তাছাড়া যেখানে সড়কের গর্ত রয়েছে সেখানে ট্রাফিক পুলিশের সাথে সমন্বয় করে সেগুলো ভরাট করে দিতে হবে। দিনে অন্তত ছয়বার পানি ছিটাতে হবে। প্রায় সময় আমি নিজেও দীর্ঘক্ষণ যানজটে আটকা পড়ি। রমজানে মানুষকে একটু স্বস্তি দেয়ার বিষয়ে আপনারা আশা করি আরো আন্তরিক হবেন।
উপস্থিত এনডিইর প্রকল্প ব্যবস্থাপক তার বিভিন্ন সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। তারপরও তিনি প্রশাসনের সাথে সমন্বয় করে কিভাবে যানজট, ধুলাবালিমুক্ত রাখা যায় সে ব্যাপারে সচেষ্ট হবেন বলে জানিয়েছেন।
এমএসএম / জামান
সীতাকুণ্ডে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যৌথ বাহিনীর নিরাপত্তা মহড়া
জাতীয় সংসদ নির্বাচনে ২৬৭টি ভোটকেন্দ্রে কাপ্তাই ৪১ বিজিবির ২০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন
রাণীনগরে নতুনরূপে সাজছে পাখি পল্লী দৃশ্যমান হচ্ছে ঝুলন্ত ব্রিজ
তারাগঞ্জে জাতীয় স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ
বিলাইছড়িতে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা: এনসিপি মনোনীত অ্যাম্বাসেডরের সমর্থনে গণসংযোগ
নালিতাবাড়ীতে ব্যবসায়ী-ভোটারদের সঙ্গে বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর গণসংযোগ
আলোকিত উলিপুর গড়তে হাত পাখায় ভোট দিন,,,,, ডাক্তার আক্কাস আলী
রাজস্থলীতে দু মূখি মোটরসাইকেল সংঘর্ষে ৩ জন গুরুতর আহত, একজনের অবস্থা আশংকাজনক
গজারিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাগণের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
নির্ধারিত সময়ের ১০ দিন আগেই বন্ধ হলো কেরুজ চিনিকলের মাড়াই মৌসুম: লক্ষ্যমাত্রা অর্জনে হোঁচট
মানুষ, পরিবেশ ও উন্নয়নের প্রতিশ্রুতিতে নির্বাচনী মাঠে প্রীতম দাশ
সলঙ্গাকে পৌরসভা বানানোর প্রতিশ্রুতি"রফিকুল ইসলাম খাঁন
আনোয়ারায় কেইপিজেড বিএনপির আমলে হয়েছে - সরওয়ার জামাল নিজাম
Link Copied