ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে মরিচক্ষেতে গাঁজার চাষ : আটক ১


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৪-৪-২০২২ বিকাল ৫:৮
মানিকগঞ্জের সিঙ্গাইরে অভিযান চালিয়ে একটি মরিচক্ষেত থেকে চারটি গাঁজার গাছ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ ঘটনায় গাঁজা চাষ করার অভিযোগে ইন্তাজ উদ্দিন (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ইন্তাজ উদ্দিনের বাড়ি উপজেলার চরআজিমপুর গ্রামে। তার বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। সোমবার (৪ এপ্রিল) দুপুরে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ মো. নজরুল ইসলাম।
 
তিনি জানান, কয়েক মাস আগে চরআজিমপুর গ্রামের জিয়ারত কাজীর ফসলি জমি ইজারা নিয়ে ইন্তাজ উদ্দিন মরিচের আবাদ করেন। কিছুদিন পর থেকে অভিযোগ ওঠে, ইন্তাজ উদ্দিন মরিচক্ষেতের মধ্যে গাঁজাগাছ লাগিয়েছেন। এ অভিযোগের ভিত্তিতে গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে জেলা ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানে ওই মরিচক্ষেত থেকে বড় চারটি গাঁজাগাছ উদ্ধার করা হয়, যার ওজন ৪ কেজি ৩০০ গ্রাম। এ ঘটনায় ইন্তাজ উদ্দিনকে আটক করা হয়েছে। 
 
তিনি আরো জানান, আটককৃত ইন্তাজ উদ্দিনকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগেও তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলাটি আদালতে বিচারাধীন।

এমএসএম / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ