ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

আনোয়ারায় বসতবাড়ির চলাচলের রাস্তা নির্মাণে প্রতিপক্ষের বাধা, থানায় অভিযোগ


আনোয়ারা প্রতিনিধি  photo আনোয়ারা প্রতিনিধি
প্রকাশিত: ৪-৪-২০২২ বিকাল ৫:১২
চট্টগ্রামের আনোয়ারায় বসতবাড়ির চলাচলের রাস্তা নির্মাণে প্রতিপক্ষের বাধা ও রাস্তার মাটি ফেলে দেয়ার অভিযোগ উঠেছে। গত শুক্রবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার বারশত ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। উক্ত ঘটনায় ভুক্তভোগী ওমর ফারুক বাদী হয়ে আনোয়ারা থানায় ৯ জনকে বিবাদী করে একটি অভিযোগ দায়ের করেছেন।
 
ভুক্তভোগী ওমর ফারুক বলেন, আমাদের বসতবাড়িতে যাতায়াতের জন্য লাল মিয়া মাঝির বাড়ির একাংশ চলাচলের রাস্তা হিসেবে ব্যবহার করে আসছি। এতে চলাচলের বিনিময়ে ফজুল আমিন, মোক্তার আহমদ, আবদুল হাফিজ ও সিরাজুল মোস্তফা বিভিন্ন সময় আমাদের কাছ থেকে টাকা আদায় করে আসছে। এছাড়া টাকা দিতে আপত্তি করলে আমাদের বিভিন্ন হুমকি দেয় তারা, যার কারণে এসব থেকে মুক্তি পেতে আমরা জায়গা ক্রয় করে চলাচলের একটি রাস্তা নির্মাণ করি। এরপরও ওই রাস্তা নির্মাণের কাজে বাধা দেয় এবং বহিরাগত লোকজন এনে রাস্তার মাটি ফেলে দেয়। এতে বাধা দিলে হত্যার হুমকিসহ মহিলাদের অশালীন গালিগালাজ করে তারা। আমি থানা প্রশাসন ও জনপ্রতিনিধির কাছে এটার সুষ্ঠু বিচার দাবি করি। 
 
ঘটনার পরপর ঘটনাস্থল পরিদর্শন করেন রাঙ্গাদিয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. সোলাইমান। ঘটনার বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, থানায় দুই পক্ষকে ডেকে সমাধানের চেষ্টা করব।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার