সাতক্ষীরায় পত্রিকা অফিসে হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন
সাতক্ষীরার বহুল প্রচারিত জনপ্রিয় দৈনিক কালের চিত্র পত্রিকা অফিসে সন্ত্রাসীদের হামলা এবং পত্রিকাটির সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদকে সন্ত্রাসী স্টাইলে খোঁজাখুজির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ এপ্রিল) দুপুর ১২টায় সাতক্ষীরার কালেক্টরেট চত্বরে আয়োজিত এ মানববন্ধনে বক্তারা অবিলম্বে হামলা ও ভাংচুরকারীদের গ্রেপ্তারের জোর দাবি জানিয়ে বলেন, এই হামলা সংবাদপত্রের ওপর হামলা, সংবাদপত্রের স্বাধীনতার ওপর হামলা, মতপ্রকাশের স্বাধীনতার ওপর হামলা। যে বা যারা হামলার সাথে জড়িত তাদের গ্রেপ্তার করে আইনের কাঠগড়ায় দাঁড় করার দাবি জানান সাংবাদিকরা।
এ সময় তারা বলেন, শুক্রবার রাতে ইটপাটকেল নিক্ষেপ করে দৈনিক কালের চিত্র অফিস এক দফায় ভাংচুর করা হয়। রোববার বেলা ১১টার দিকে আরো এক দফা ইটপাটকেল নিক্ষেপ, মোটরসাইকেল ভাংচুর, কালের চিত্র ভবনের দরজা-জানালা ও আসবাবপত্র ভাংচুর এবং অফিস তছনছ করা হয়। তারা সম্পাদক আবু আহমেদকে খুঁজতে থাকে। এরপরই পুলিশ সেখানে উপস্থিত হয়ে কালের চিত্র অফিসে থাকা দুজন পাঠক আক্তারুজ্জামান মহব্বত ও সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে। সাংবাদিকরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আরো বলেন, এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দেয়া হলেও পুলিশ তা রেকর্ড করেনি।
দৈনিক কালের চিত্র পাঠক ফোরামের সভাপতি ডা. সুব্রত ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন- সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আনিসুর রহিম, সাবেক সভাপতি মনিরুল ইসলাম মিনি, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, বাংলা টিভির গোপাল কুমার, দীপ্ত টিভির রঘুনাথ খাঁ, জেলা শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুল্লাহ সরদার, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আবুল কাশেম, অ্যাড. খায়রুল বদিউজ্জামান, মেহেদী আলী সুজয়, গাজী ফরহাদ, খায়রুল ইসলাম এবং পত্রিকাটির সম্পাদক জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন- সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি সুভাষ চৌধুরী, সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াজেদ কচি, সাবেক সভাপতি রামকৃষ্ণ চক্রবর্তী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. রুহুল কুদ্দুসসহ সিনিয়র সাংবাদিকবৃন্দ।
এদিকে শান্তিপূর্ণভাবে মানববন্ধন চলাকালে জেলা প্রশাসকের পক্ষে একজন ম্যাজিস্ট্রেট এসে হুমকি দিয়ে বলেন, ৩ মিনিটের মধ্যে এ কর্মসূচী শেষ করুন। না হলে আপনাদের সবার বিরুদ্ধে মামলা হবে। কর্মসূচিতে জেলা প্রশাসনের বাধা সৃষ্টির এ ঘটনার নিন্দা জানিয়েছেন সাতক্ষীরার সাংবাদিকবৃন্দ।
তারা এ ঘটনাকে প্রশাসনিক স্বেচ্ছাচারিতা হিসেবে উল্লেখ করে বলেন, শান্তিপূর্ণ এই কর্মসূচি বন্ধ করে জেলা প্রশাসন প্রকৃতপক্ষে সাংবাদিক সমাজের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
এর আগে সাংবাদিক ঐক্যের আহ্বায়ক সুভাষ চৌধুরী ও সাতক্ষীরা প্রেসক্লাবের আহ্বায়ক ফারুক মাহবুবুর রহমান মানববন্ধন কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে বলেন, কালের চিত্র অফিসে হামলাকারীদের গ্রেপ্তার না করা হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি দেয়া হবে।
এমএসএম / জামান
ঝালকাঠিতে চার সেতু ও সড়ক নির্মাণসহ এলজিইডির নানা উন্নয়ন প্রকল্প চলমান
চৌগাছায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
লোহাগড়ায় প্রবাসী বোনের জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সামিউল ইসলামকে সংবর্ধনা প্রদান
হাটহাজারীতে বন উজাড় রোধে বন বিভাগের নীরবতা, দায়সারা অভিযানের অভিযোগ
সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার লক্ষ পনের হাজার টাকা জরিমানা
রৌমারীতে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, মানবেতর জীবনে ৫ হাজার শ্রমিক
বাগেরহাটে আবারও অস্ত্রের মুখে বিকাশকর্মীর টাকা ছিনতাই
সিলেটে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত বিচারের দাবি
শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত অকেজো, বিচারের দাবিতে মানববন্ধন
ষড়যন্ত্র মোকাবিলায় ইস্পাতকঠিন ঐক্যের ডাক এমপি সরোয়ার আলমগীরের
মান্দায় চোলাই মদ সেবনের অভিযোগে মৎস্য কর্মচারীসহ গ্রেপ্তার ১০