ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

দর্শনায় ভেজাল ও নকল ওষুধ কারখানা সিলগালা


জাহাঙ্গীর আলম, দামুড়হুদা photo জাহাঙ্গীর আলম, দামুড়হুদা
প্রকাশিত: ৪-৪-২০২২ বিকাল ৫:১৭

চুয়াডাঙ্গার দর্শনায় ভেজাল ও নকল ওষুধ জব্দ করার পর এবার কারখানা সিলগালা করা হয়েছে। সোমবার (৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে প্রতিষ্ঠানটিতে তালা ঝুলিয়ে সিলগালা করে দেন ঢাকার মহাখালীর ওষুধ প্রশাসন অধিদপ্তরের উপ-পরিচালক ও তদন্ত কমিটির প্রধান মো. নুরুল ইসলাম। এ সময় চুয়াডাঙ্গা ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক কেএম মুহাসিলিন মাহাবুব ও দর্শনা থানা পুলিশের এস আই হারুন এস আই তারিকুজ্জামান উপস্থিত ছিলেন।

অভিযান শেষে ওষুধ প্রশাসন অধিদপ্তরের উপ-পরিচালক ও তদন্ত কমিটির প্রধান মো. নুরুল ইসলাম জানান, সাম্প্রতিক সময়ে দর্শনায় ভেজাল ও নকল ওষুধ কারখানার সন্ধানে অভিযান চালায় ডিএমপির গোয়েন্দা পুলিশের একটি দল। অভিযানে ভেজাল ওষুধ ও ওষুধ তৈরির মেশিন জব্দ করা হয়। ওই ঘটনার পর আমাকে প্রধান করে ২ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে ওষুধ প্রশাসন। আমরা ওষুধ প্রশাসনের সিদ্ধান্ত মোতাবেক ওষুধ কারখানার মেশিনপত্র জব্দ করেছি। কিন্ত আমরা ১৬ ধরনের মেশিন জব্দ করে কারখানা মালিকের ভাই মমিনুল ইসলামের জিম্মায় রেখে কারখানায় তালা ঝুলিয়ে কারখানা সিলগালা করে রেখেছি। পরবর্তী নির্দেশ না দেয়া প্রর্যন্ত ওষুধ কারখানা বন্ধ থাকবে।

উল্লেখ্য, গত ৩০ মার্চ বুধবার ভোরে দর্শনা পৌরসভার পুরাতন ভবনে পরিচালিত ওয়েস্ট ল্যাবরেটরিজ আয়ুর্বেদিক ফার্মাসিউটিক্যালসে অভিযান চালিয়ে এ নকল ওষুধ ও ওষুধ তৈরির সরঞ্জামসহ মেশিন জব্দ করে ডিএমপির কোতোয়ালি গোয়েন্দা ডিবি পুলিশ। বুধবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা প্রর্যন্ত টানা ৫ ঘণ্টা ডিবি পুলিশের ১০-১২ জনের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় দর্শনা পৌরসভার ভাড়া করা পুরাতন ভবনে ওয়েস্ট ল্যাবরেটরিজ আয়ুর্বেদিক ফার্মাসিউটিক্যালস নামে ওষুধ কারখানায়। এ সময় গোয়েন্দা পুলিশ কারখানা হতে নকল ও ভেজাল ওষুধসহ ওষুধ তৈরির মেশিন এবং কিছু আয়ুর্বেদিক ওষুধ জব্দ করে। অভিযানের নেতৃত্ব দেন ডিএমপিকোতোয়ালি ডিবির এডিসি সাইফুল ইসলাম।

উল্লেখ্য, গত সোমবার ঢাকার একটি ওষধ কারখানায় ভেজালবিরোধী অভিযান চালায় ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল। সেখান থেকে দর্শনার জয়নগর গ্রামের মৃত তফেল উদ্দিনের ছেলে গিয়াস উদ্দিনকে (৪৫) আটক করে। পরে তাকে ঢাকা থেকে দর্শনায় নিয়ে আসে পুলিশ। দর্শনায় নিয়ে এসে দর্শনা পৌরসভার ভাড়া করা ওষুধ কারখানায় প্রায় ৫ ঘণ্টা অভিযান চালায়। এ অভিযান পরিচালনা করে সেখান হতে নকল ও ভেজাল ওষুধ এবং ওষুধ তৈরির মেশিন জব্দ করে। অভিযান শেষে দর্শনার জয়নগর গ্রামের গিয়াস উদ্দিনকে আটক করে আবার ঢাকায় নেয়া হয়।

এমএসএম / জামান

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ