ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ময়নামতির নারায়ণসারে নান্দনিক মসজিদের উদ্বোধন


এইচ এম মহিউদ্দিন, স্টাফ রিপোর্টার photo এইচ এম মহিউদ্দিন, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ৫-৪-২০২২ বিকাল ৫:১৯

কুমিল্লার বুড়িচং উপজেলার নারায়ণসার বড় বাড়িতে সবচেয়ে নান্দনিক ও আধুনিকায়ন মসজিদের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মসজিদটির আয়তন প্রায় তিন হাজার স্কয়ার ফুট। ভেতরে একসঙ্গে প্রায় ৫০০ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মসজিদের পুরো এলাকাটা প্রায় ৬০ শতাংশ জায়গার ওপর দাঁড়িয়ে আছে। মসজিদটি নির্মাণ বাবদ খরচ হয়েছে প্রায় দেড় কোটি টাকা।

১৯৩০ সালের দিকে সর্বপ্রথম মসজিদটি স্থাপিত করা হয়। বর্তমানে এটি মসজিদের চুতর্থ সংস্কার। গত ১ এপ্রিল শুক্রবার সকাল ৯টা থেকে এলাকার বিভিন্ন হেফজখানার হাফেজ ও বিভিন্ন মসজিদের ইমামদের নিয়ে কোরআন খতম করানো হয়। পরে বিশেষ দোয়ার মাধ্যমে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। মসজিদ কমিটির সার্বিক তত্ত্বাবধানকারী মোহাম্মদ আলী শাহীনের পরিচালনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে আমেরিকার নর্থ ক্যারোলাইনা থেকে মসজিদ কমিটির সভাপতি হাজী আব্দুল খালেক ভিডিও কলের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করেন এবং মসজিদের প্রধান উপদেষ্টা ও প্রধান উদ্যোক্তা মো. শাহ আলম আমেরিকা প্রবাসী ভিসা জটিলতার কারণে দেশে আসতে না পারায় ভিডিও কলের মাধ্যমে দুঃখ প্রকাশ করেন এবং সকলকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের কার্যকম চালিয়ে যেতে উৎসাহিত করেন।

জুমার আলোচনা খুৎবা ও নামাজ পড়ান নাগাইশ দরবার শরিফের পীর হজরত মাওলানা মোস্তাক ফয়েজি পীরসাহেব। পরে একে একে এলাকার\ব্যক্তিবর্গ মসজিদ এবং এলাকার উন্নয়ন নিয়ে বক্তব্য রাখেন। নারায়ণসার বড় বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে নাজিশ সিদ্দিকী, পীর সাহেব জৈনপুরী উপস্থিত ছিলেন।

আরো উপস্থিত ছিলেন- এটিএম সালাউদ্দিন সাহেব, সাবেক প্রিন্সিপাল কালাকচুয়া ফ্রাজিল মাদ্রাসা, জয়নাল আবেদীন ভুইঁয়া, মোহাদ্দেস শাহ ইসরাফিল কামিল মাদ্রাসা, হজরত মাওলানা আব্দুস সাত্তার সাহেব। সাবেক বুড়িচং উপজেলা চেয়ারম্যান, এটিএম,মিজানুর রহমান, ময়নামতি ইউনিয়নের চেয়ারম্যান লালন হায়দার, ইনসাফ সিটির চেয়ারম্যান, এমদাদুল হক মামুন, সাবেক উপজেলা বাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, রোটারি ক্লাব অব কুমিল্লা ক্যান্টনমেন্ট এর ফাষ্ট প্রেসিডেন্ট রোটা.মোঃ আবু ইউসুফ ভুইঁয়া। নারায়সার বড় বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক সেক্রেটারি, হাজী আলী আকবর সাহেব, হাজী হাবিবুর রহমান, হাজী জয়নাল আবেদীন, হাজী আলী আহাম্মদ, হাজী আব্দুর রহমান, ইনিস্পেক্টর সফিকুর রহমান সাহেব, মোঃ জুবায়ের আহাম্মদ ( বি,এস, সি ইন্জিনিয়া)মোঃ ফজলুল হক লাকী, আবু তাহের কন্ট্রাক্টর, সিরাজুল ইসলাম কন্ট্রাক্টর, শাহ জাহান,শাহ আলম মোল্লা,হাজী আব্দুস সাত্তার, আব্দুল কাইউম,দুলাল মিয়া,সহিদ মিয়া,আব্দুল কাদের (প্রবাসী) ঐ মসজিদের নির্মান কাজের প্রকৌশলীগন সহ আরো অনেকে। উক্ত দৃষ্টি নন্দন মসজিদ এবং মাদ্রাসা এরিয়াটি দারিয়ে আছে প্রায় ৬০ শতাংশ জায়গার উপরে এই সব জায়গা গুলো দান করেন,মরহুম আব্দুর রহিম সাহেব,মরহুমা ফাতেমা বিবি,মরহুম হাজী খুদা বক্স, মরহুম হাজী হামিদ আলী, মরহুম হাজী সিদ্দিকুর রহমান,মরহুম হাজী আব্দুর রশিদ, মরহুম আবীদ আলী সাহেবের একমাত্র পুত্র মসজিদের সার্বিক তত্ত্বাবধানকারী মোহাম্মদ আলী শাহীন, সিরাজুল ইসলাম কন্ট্রাক্টর, ইন্জিনিয়ার মনিরুল ইসলাম, রফিকুল ইসলাম মাষ্টার, মাওলানা জহিরুল ইসলাম,মরহুম হাজী আব্দুর রহমান, মোঃ নুরুল ইসলাম।

জুম্মার নামাজ শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করেন। দোয়া ও মোনাজাতের পর তবারক বিতরণ করা হয়।

এমএসএম / জামান

বাঁশখালীতে বন্যার্তদের পাশে ছাত্রদল নেতা আফজাল রহমান, ৩০০ পরিবার পেল ত্রাণ

আদমদীঘিতে সাজাপ্রাপ্তসহ দুই জন গ্রেপ্তার

পাঁচবিবিতে গবাদি পশু বিতরণ

বিলাইছড়িতে ডাউন পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির প্রাক নিবন্ধন সভা অনুষ্ঠিত।

রায়পুরে জুলাই শহিদ দিবসের অনুষ্ঠানে নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতার উপস্থিতি ঘিরে বিতর্ক

হাকিমপুরে মাদক সেবনের দায়ে ২ জন ও বহনের দায়ে ১ জন আটক

মোবাইলে খেলা দেখতে গিয়ে খালে পড়ে মৃত্যু, দুই দিন পর ভেসে উঠল লাশ

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাড়ে চার বছরে ২,২০১ নরমাল ডেলিভারি

বাঘায় মাদক ও বলাৎকার মামলার অভিযুক্ত গ্রেপ্তার ২

বড়লেখায় 'কৃষক কার্ড' বাস্তবায়নের তথ্য সংগ্রহের উদ্বোধন

সোনাহাট স্থলবন্দরের কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ‘গেন্দি’ ১০৩ পিস ভারতীয় ইয়াবাসহ গ্রেফতার

চট্টগ্রামে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু: পিটিয়ে হত্যার অভিযোগ, মূল অভিযুক্ত গ্রেপ্তারের দাবি পরিবারের

নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ মেধাবীরাই গড়বে আগামী বাংলাদেশঃ ড. শফিকুল ইসলাম মাসুদ