ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সড়ক দুর্ঘটনায় চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের সদস্য নিহত


জাহাঙ্গীর আলম, দামুড়হুদা photo জাহাঙ্গীর আলম, দামুড়হুদা
প্রকাশিত: ৫-৪-২০২২ বিকাল ৫:৫০

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় শ্যালো ইঞ্জিনচালিত লাটাহাম্বার চাকায় পিষ্ট হয়ে আবু বক্কর (৫৯) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গা-দামুড়হুদা সড়কের রাজা ব্রিকসের সামনে এ ঘটনা ঘটে। 

আবু বক্কর কুষ্টিয়ার কুমারখালী উপজেলার গোবরা গ্রামের মৃত সিহাব উদ্দিনের ছেলে। তিনি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুরে চুয়াডাঙ্গা শহরের একটি এটিএম থেকে বেতন তুলে মোটরসাইকেলযোগে কর্মস্থল কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পে যাচ্ছিলেনি তিনি। পথে চুয়াডাঙ্গা-দামুড়হুদা সড়কের রাজা ব্রিকসের কাছে পৌঁছলে আরেকটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়েন। এ সময় পেছন থেকে আসা একটি ইঞ্জিনচালিত লাটাহাম্বার চাকায় পিষ্ট হন তিনি। একপর্যায়ে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মুস্তাফিজুর রহমান বলেন, পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করা হয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। 

চুয়াডাঙ্গা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক বলেন, বেতনের টাকা তুলে চুয়াডাঙ্গা থেকে কর্মস্থলে যাচ্ছিলেন তিনি। পথে একটি মোটরসাইকেলের ধাক্কায় রাস্তায় পড়ে গেলে পেছন থেকে লাটাহাম্বারের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
তিনি আরো বলেন, লাটাহাম্বারটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। মোটরসাইকেলচালক পালাতক রয়েছেন।

এমএসএম / জামান

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ