খুলনায় ইজিবাইকচালক রাব্বি হত্যায় চারজনের যাবজ্জীবন
খুলনা মহানগরীর লবণচরা থানা এলাকায় ইজিবাইকচালক মেহেদী হাসান রাব্বি (২০) হত্যা মামলায় ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। আজ বুধবার (৬ এপ্রিল) খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক সাইফুজ্জামান হিরো এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবনপ্রাপ্তরা হলো- নগরীর লবণচরা থানা এলাকার বাসিন্দা মো. বাবু হোসেন (২১), মো. জাহিদুল ইসলাম নয়ন (১৯), মো. ফয়সাল হাওলাদার (১৯) এবং মো. আবু রায়হান (১৯)।
মামলার সংক্ষিপ্ত বিবরণী থেকে জানা গেছে, ২০১৮ সালের ১১ আগস্ট সকালে লবণচরা থানা এলাকার কুয়েত মসজিদের সামনে থেকে ইজিবাইকচালক মেহেদী হাসান রাব্বির (২০) লাশ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় গল্লামারী পুলিশ বক্সের পেছনের বাসিন্দা রাব্বির বাবা আব্দুর রহিম ব্যাপারী বাদী হয়ে একটি মামলা করেন। তদন্তকারী কর্মকর্তা এসআই নাসির উদ্দিন মোল্লা ২০১৯ সালের ৩১ জানুয়ারি ৫ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ