জাবিতে পুনরায় অটোরিকসা চালুর আশ্বাস প্রশাসনের
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পুনরায় অটোরিকসা চালু করার দাবিতে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। বুধবার (৬ এপ্রিল) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে বিভিন্ন ছাত্র সংগঠনের সদস্যদের উপস্থিতিতে একটি বিক্ষোভ মিছিল ‘সঠিক ভাড়া নিশ্চিত কর, করতে হবে’, ‘অটোরিকসা অবিলম্বে চালু কর, করতে হবে’ ইত্যাদি স্লোগান দিতে দিতে নতুন রেজিস্ট্রার ভবন হয়ে পুরাতন রেজিস্ট্রার ভবনের সামনে জমায়েত হয়। সেখানে শিক্ষার্থীরা ভবনের মূল গেটের সামনে অবস্থান নেন।
পরবর্তীতে পহেলা বৈশাখ উদযাপন সংক্রান্ত মিটিং শেষে বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক নূরুল আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ, প্রক্টর আ স ম ফিরোজ উল হাসানসহ অন্য শিক্ষকবৃন্দ ভবনের মূল গেটে এলে শিক্ষার্থীরা তাদের দাবিগুলো তুলে ধরেন। তারা অবিলম্বে ক্যাম্পাসে অটোরিকসা চালু এবং এর সাথে অটোরিকসা, মোটরসাইকেল ও গাড়ির গতি নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত পরিমাণ স্পিড ব্রেকার স্থাপনের জন্য দাবি জানান। এছাড়াও তারা বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়া খোলা রাখার দাবি জানান।
রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক নূরুল আলম শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ক্যাম্পাসে অটোরিকসা চালু করার আশ্বাস দেন এবং শনিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট কক্ষে শিক্ষার্থীদের দাবিগুলো নিয়ে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে আলোচনা হবে বলে ঘোষণা দেন।
এমএসএম / এমএসএম
চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি
পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু
"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য
শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি
গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল
পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত
পবিপ্রবির নির্মাণাধীন স্থাপনা পরিদর্শনে ইউজিসি সদস্য অধ্যাপক আসলাম হোসেন
দেশে প্রথম প্ল্যানটেইন থেকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে বাকৃবির সাফল্য
একাদশ শ্রেণির ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল