ময়মনসিংহে র্যাবের অভিযানে দস্যুতা এবং কিশোর গ্যাংয়ের ৪ সদস্য অস্ত্রসহ গ্রেফতার
গোপন সংসাদের ভিত্তিতে র্যাব-১৪ ময়মনসিংহের একটি অভিযানিক দল ময়মনসিংহ কোতোয়ালি থানাধীন রঘুরামপুর এলাকা থেকে দস্যুতার প্রস্তুতিকালে আসামি মো. মিনাজুর রহমান (৪০), মো. সবুজ মণ্ডল (৩৪), মো. শামিম (২১), মো. হানিফকে (১৯) গ্রেফতার করেছে। এ সময় ধৃত আসামিদের হেফাজত থেকে দেশীয় পাইপগান ১টি, রিভলবার ১টি, পিস্তলের গুলি ২ রাউন্ড, শটগানের গুলি ২ রাউন্ড, মোবাইল ২টি, নগদ ২ লাখ ৭৬ হাজার টাকা, রামদা ২টি, চাপাতি ১টি, চাকু ৪টি, কুড়াল ১টি, করাত ১টি, দা ২টি, হাতুড়ি ১টি, স্টিলের রড ১টি, পেনড্রাইভ ২টি, পাসপোর্ট ১টি, চেকবই ১টি, মোটর সাইকেল ১টি উদ্ধার করা হয়।
র্যবের অতিরিক্ত পুলিশ সুপার মো. হান্নানুল ইসলাম প্রেস রিলিজে জানান, এ সকল কিশোর গ্যাংয়ের নেতৃত্বদানকারীসহ সকল অপরাধীদের আইনের আওতায় এনে সমাজে শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠায় র্যাবের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরো জানান, ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, প্রতিষ্ঠালগ্ন থেকে র্যাব জঙ্গিবাদ, মাদক চোরাচালান, সন্ত্রাসবাদ, ছিনতাই, ডাকাতি, জুয়া, প্রতারকচক্র, অপহরণ, খুন, ধর্ষণসহ বিভিন্ন ধরনের অবৈধ কর্মকাণ্ড থেকে রক্ষার জন্য নিরসলভাবে কাজ করে যাচ্ছে।
এমএসএম / জামান
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান