ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

দেড় বছরেও পুনঃসংযোগ পাননি কর্ণফুলী গ্যাসের কর্মকর্তার ভুলে বিচ্ছিন্ন হওয়া গ্রাহক


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২২-৬-২০২১ দুপুর ৩:৩২

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) বিক্রয় জোন-১ বিক্রয় উত্তর-১ ম্যানেজার প্রকৌশলী আবুুল কালাম আজাদ ও মোতাহের হোসেনের ভুলে এক গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করা হলে পরে ভুল স্বীকার করে পুনরায় সংযোগ দেয়ার কথা থাকলেও গ্রাহক গ্যাস অফিসে দেড় বছর ধরে ঘুরেও সংযোগ নিতে পারেনি বলে অভিযোগ পাওয়া গেছে। 

জানা গেছে, কেজিডিসিএল প্রধান কার্যালয় নগরীর ষোলশহর অফিস ২০ বছর আগে নগরীর মুৃরাদপুর গাউছিয়া বাড়িতে গ্যাসের সংযোগ দেয়। ২০২০ সালে পার্শ্ববর্তী একটি কেক কারখানায় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে ভুলেক্রমে মরিয়ম বেগম নামে এক গ্রাহকের (সংকেত নং২০০১ এনএম১০২১৫২) সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। গত বছরের ১০ মার্চ ভুলে সংযোগ বিচ্ছিন্ন করার পর পরবর্তীতে প্রকৌশলী আবুল কালাম আজাদ ও মোতাহের হোসেন সংযোগ বিচ্ছিন্ন করার ক্ষেত্রে ভুল হওয়ার বিষয়টি স্বীকার করেন। ভুলে সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়টি বৈধ করার জন্য কৌশলে গ্রাহকের কাছ থেকে নগদ ৭০ হাজার টাকা এবং সংযোগ দেয়ার কথা বলে ব্যাংকের মাধ্যমে আরো ৭৩ হাজার ২০৪ টাকা নেয়‍া হয়। টাকা নেয়ার পর সংযোগ না দিয়ে আজ নয় কাল এভাবে দেড় বছর ধরে হয়রানি করে আসছে। পুনরায় সংযোগ দেয়ার জন্য তারা আরো টাকা দাবি করেন। এছাড়াও প্রকৌশলী আবুল কালাম আজাদ ও মোতাহের হোসেনের বিরুদ্ধে বিভিন্ন গ্রাহকদের কাছ থেকে লাখ লাখ টাকার ঘুষ বাণিজ্য এবং অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে। আবাসিক গ্রাহক বাণিজ্যিক কাজে ব্যবহার করার অভিযোগ আনা হলেও তা প্রমাণিত হয়নি, বিষয়টি গ্যাস কোম্পানির লোকজন স্বীকারও করেছেন। উক্ত গ্রাহক এমডির সাথে বিষয়টি নিয়ে কথা বলার জন্য একাধিকবার অফিসে গেলেও তারাদের ইশারায় কথা বলতে পারেননি। এছাড়া নগরী ও তাদের গ্রামের বাড়িতে বিলাসবহুল বাড়ি ও অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন।

গ্রাহক মরিয়ম বেগম জানান, আমার সংযোগটি ভুলে বিচ্ছিন্ন করার পর তারা আজ-কাল সংযোগ দেবে বলে হয়রানি করে আসছে। তারা আমাকে দেড় বছর ধরে হয়রানি করছেন এবং আমার অনেক টাকা-পয়সা হাতিয়ে নিয়েছেন। 

এ বিষয়ে কেজিডিসিএলের বাণিজ্যিক বিক্রয় জোন উত্তর বিভাগের তৎকালীন দায়িত্বরত প্রকৌশলী মোতাহের হোসেন জানান, ভিজিলেন্স টিমের অভিযানে উক্ত গ্রাহকের সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছিল। তবে বোর্ডের অনুমোদনের পর ফের সংযোগ দেয়ার কথা থাকলেও পরবর্তীতে কী কারণে সংযোগ দেয়া হয়নি তিনি তা জানেন না বলে জানান। তবে টাকা-পয়সা লেনদেনের বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ বিষয়ে  কেজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী প্রভঞ্জন বিশ্বাসের মোবাইলে বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

এমএসএম / জামান

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন