ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের উদ্যোগে আনোয়ারায় ১২০ নারী পেলেন সেলাই মেশিন


আনোয়ারা প্রতিনিধি  photo আনোয়ারা প্রতিনিধি
প্রকাশিত: ৭-৪-২০২২ রাত ১২:৩১
চট্টগ্রামের আনোয়ারায় এতিম, দরিদ্র ও বিধবা নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করলেন আল্লামা আবুল খাইর ফাউন্ডেশন। বুধবার (৬ এপ্রিল) সকালে উপজেলার রায়পুর ইউনিয়নের পরুয়াপাড়া মাদ্রাসা আরবিয়া খাইরিয়া প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলার ১১টি ইউনিয়নের ১২০ জন নারীকে এ সেলাই মেশিন বিতরণ করা হয়। 
 
এ সময় আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা সুহাইল সালেহের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাবেয়া খাতুন, ফাউন্ডেশনের মহাসচিব হাসান মাহমুদ ফয়সাল ও প্রকল্প পরিচালক আবরার সালেহ সহ প্রমুখ। 
 
সেলাই মেশিন পেয়ে ওবায়দা খানম নামের এক শিক্ষার্থী বলেন, আল্লামা আবুল খাইর ফাউন্ডেশন থেকে একটি সেলাই মেশিন পেয়ে অনেক খুশি হয়েছি। এতে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই সেলাই মেশিনটি একটি কর্মসংস্থান সৃষ্টি করবে। এটির মাধ্যমে লেখাপড়ার খরচের পাশাপাশি পরিবারের খরচ মেটাতে পারব।
 
আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা সুহাইল সালেহ মেশিনপ্রাপ্তদের উদ্দেশ্যে বলেন, সেলাই মেশিনগুলো নিজেকে এবং নিজের পরিবারকে স্বাবলম্বী করার একটি অবলম্বন। তাই সঠিকভাবে এগুলোর ব্যবহার যাতে হয়। স্বল্প টাকার লোভে যেন এসব মেশিনগুলো বিক্রী করা না হয়।
 
তিনি আরো বলেন, সেলাই মেশিন বিতরণ কার্যক্রম ফাউন্ডেশনের অন্যতম একটি প্রকল্প। এ প্রকল্পটির মাধ্যমে অসহায় ও দুস্থ পরিবারকে স্বাবলম্বীর আওতায় আনার লক্ষ্য। এছাড়া সংগঠনের পক্ষে উপজেলা সহ দেশের বিভিন্ন অঞ্চলে চিকিৎসাসেবা, টিউবওয়েল, অজুখানা ও খাবার বিতরণ প্রকল্প সহ উন্নয়নমূলক বিভিন্ন সেবা দিয়ে আসছে। আগামীতেও এই সেবা অব্যাহত থাকবে।
 
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাবেয়া খাতুন বলেন, দরিদ্র নারীদের স্বাবলম্বী করতে আল্লামা আবুল খাইর ফাউন্ডেশন যে উদ্যেগ গ্রহণ করেছে তা প্রশংসার দাবিদার। ফাউন্ডেশনটির পক্ষে প্রায় ১২০ জন নারী পেয়েছেন সেলাই মেশিন। এই মেশিনগুলোর মাধ্যমে নিজেকে এবং নিজের পরিবারকে স্বাবলম্বী করতে পারবে।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার