মঠবাড়িয়ায় জমিসংক্রান্ত বিরোধে দোকান ভাংচুরের অভিযোগে মিথ্যা মামলা, সংবাদ সম্মেলন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উত্তর সোনাখালী গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ ঘটনায় জমির মালিক দাবিদার আনোয়ারুল হক, পিতা আ. কাদের তার জমির বর্গাদার কামাল ও রাসেলকে ০২-০৪-২২ তারিখ উত্তর সোনাখালী এস এ ৩৩২ নং খতিয়ানের এস এ ৯৬৭ নং দাগের মধ্যে বিরোধীয় সম্পত্তিতে মঠবাড়িয়া জরিপ কার্যালয়ের অফিসার দখল সরেজমিন পরিদর্শন করতে গেলে আনোয়ারুল হকের প্রতিপক্ষ পূর্বপরিকল্পতিভাবে হামলার পরিকল্পনা নিয়ে হিরন বয়াতী, হেমায়েত বয়াতী, মান্নান বয়াতী, কালু বয়াতী লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে তাদের দোকান ভাংচুর ও লুটপাট চালায়।
এ ঘটনাকে ধামাচাপা দিতে দুই মাস পূর্বে হিরন বয়াতী ট্রাক্টর দিয়ে জমি চাষ করতে গিয়ে তার বাম হাত ভেঙে যায়। ওই ভাঙা হাতকে পুঁজি করে ০২-০৪-২২ তারিখ ডা. রাকিবুর রহমানের কাছে চিকিৎসা নেন এবং পুরনো এক্স-রে দেখিয়ে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনোয়ারুল হককে প্রধান আসামি একটি মামলা দায়ের করেন। মামলাটি বিচারিক হাকিম মঠবাড়িয়া থানার ওসিকে এজাহার হিসেবে গণ্য করার নিদের্শ দেন। উপরন্তু ওই হামলায় প্রতিবন্ধী কামাল হোসেনের বাম চোখে লোহার রডের আঘাতে চোখটি নষ্ট হওয়ার উপক্রম দেখা দিয়েছে। বর্তমানে তিনি উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে অবস্থান করছেন।
গতকাল সন্ধ্যায় মিরুখালী রোডস্থ মামুন প্লাজা মঠবাড়িয়া উপজেলা প্রেসক্লাবে আনোয়ারুল হক গণমাধ্যমকর্মীদের সামনে লিখত বক্তব্য পাঠ করে বলেন, তার জমির বর্গাদার কামাল ও তার ছেলে রাসেলের ওপর পাশবিক হামলার ন্যায়বিচার ও মিথ্যা মামলা থেকে অব্যাহতি চেয়ে প্রশাসনের কাছে আকুল আবেদন করছি। সত্য ঘটনাটি গণমাধ্যমকর্মীদের লিখনির মাধ্যমে পত্রিকায় প্রকাশের জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।
এমএসএম / জামান
বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু
রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত
জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক
জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত
ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত
নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ
কর্মহীন কালামের বাঁচার আকুতি; সুস্থ হয়ে করতে চায় কাজ