দামুড়হুদার দর্শনায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদরাসার সুপার গ্রেফতার
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় মাসুমা জান্নাত মহিলা মাদ্রাসার তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার সুপার মুফতি গোলাম কিবরিয়াকে (৬২) আটক করেছে পুলিশ। তিনি দর্শনা পৌর এলাকার মোহাম্মদপুরের মৃত হায়দার আলীর ছেলে ও দর্শনা দক্ষিণ চাঁদপুর হল্ট স্টেশন তেঁতুলতলায় অবস্থিত মাসুমা জান্নাত মহিলা মাদসার পরিচালক এবং দর্শনা ওলামা পরিষদের সভাপতি। বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে দর্শনা থানা পুলিশ মাদরাসা থেকে তাকে আটক করে।
ধর্ষিতার মা স্বপ্না খাতুন বলেন, আমার ১১ বছরের শিশু মেয়েকে দর্শনায় মাসুমা জান্নাত মহিলা মাদ্রাসার সুপার মুফতি মো. গোলাম কিবরিয়া গত ১০-১১ দিন আগে বিভিন্ন ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। সে ভয়ে আমাদের না জানালেও বিষয়টি তার সহপাঠীদের জানায়। ঘটনাটি সে সহ্য করতে না পেরে বৃহস্পতিবার সকালে আমার কাছে স্বীকার করে। আমরা জানার পর বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দর্শনা থানায় একটি মামলা দায়ের করি। এ ঘটনায় আমরা ধর্ষকের ফাঁসি চাই।
দর্শনা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এএইচএম লুৎফুর কবির বলেন, দর্শনা থানার হরিশপুর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে দর্শনার মাসুমা জান্নাত মহিলা মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে মর্মে বৃহস্পতিবার সকালে ধর্ষিতার পিতা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করলে মাসুমা মহিলা মাদরাসা থেকে পরিচালক গোলাম কিবরিয়াকে গ্রেফতার করি। ভিকটিমকে সাপোর্ট সেন্টারে নেয়া হয়েছে।
এমএসএম / জামান
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর