আনোয়ারায় যানজট নিরসনে চাতরী চৌমুহনী বাজারে উচ্ছেদ অভিযান
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার অন্যতম ব্যস্ততম এলাকা চাতরী চৌমুহনী বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী এ অভিযান পরিচালানা করেন। এ সময় চাতরী ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল উপস্থিত ছিলেন। স্থানীয় ট্রাফিক পুলিশের সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।
এ সময় সড়কে দোকান বসানোর বেশকিছু ত্রিপল, খুঁটি অপসারণ এবং বেশকিছু ফলের দোকান বসানোর প্লাস্টিকের ঝুড়ি ট্রাকে করে নিয়ে যাওয়া হয়। খোলা জায়গায় পণ্য বিক্রির দায়ে একটি ইফতারির দোকানকে ৫ হাজর টাকা জরিমানা আদায় করা হয়।
জানা যায়, চাতরী চৌমুহনী বাজারের সিইউএফএল সড়কের উভয় পাশে অধিকাংশ জায়গাজুড়ে প্রতিনিয়ত বিভিন্ন সবজি ও মৌসুমি ফলের দোকান দিয়ে দখল করে রাখে হকাররা। ফলে যান চলাচলের জায়গাটা সংকীর্ণ হয়ে গেছে।দুটি গাড়ি সেখানে ক্রস করতে পারে না। ফলে প্রতিনিয়ত যানজট লেগে থাকে। উপজেলা প্রশাসন থেকে বারবার উচ্ছেদ অভিযান চালানো হলেও ফের বেদখল হয়ে যায় উক্ত জায়গা। এজন্য বাজার ইজারাদার এবং কাঁচা বাজার সমিতিকে দায়ী করেছে প্রশাসন।
এবারের উচ্ছেদেরে পর কেউ ফের সড়ক দখল করে ব্যবসা করলে জেলে পাঠাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ম্যাজিস্ট্রেট। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী বলেন, চাতরী চৌমুহনী বাজার একটি জনগুরুত্বপূর্ণ জায়গা। এখানে যানবাহনের চাপ অনেক বেশি। কিন্তু দুদিকে সড়কের বেশিরভাগ জায়গা হকাররা দখল করে রাখে। যাদের বাজারের ভেতরে দোকান আছে তারাই আবার সড়কে দোকান বসায়। ইজারাদাররা নিষেধ করলে তারা বসতে পারে না। আগামীতে বসলে আমি সোজা জেল দিয়ে দেব।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied