ঢাকা শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে পাকদী নবীন যুব সংঘের উদ্যোগে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ৮-৪-২০২২ দুপুর ২:৩
মাদারীপুরে স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার সেবায় পাকদী নবীন যুব সংঘের উদ্যোগে শতাধিক অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (৮ এপ্রিল) সকাল ১০টায় মাদারীপুর শহরের পাকদী এলাকায় পাকদী নবীন যুব সংঘের সভাপতি সাব্বির ফরাজীর সভাপতিত্বে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
 
এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পৌরসভার ৭নং ওয়ার্ড আ’লীগের সভাপতি হাবিবুর রহমান মোল্লা, নিরাপদ চিকিৎসা চাই সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মশিউর রহমান পারভেজ, মৈত্রী মিডিয়া সেন্টারের সাধারণ সম্পাদক সাংবাদিক এসএম আরাফাত হাসান, পাশে আছি মাদারীপুরের প্রতিষ্ঠাতা পরিচালক মো. বায়েজিদ হোসেন, সংগঠনের উপদেষ্ঠা আরিফুজ্জামান লিটন ফরাজী।
 
সংগঠনের সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সাংবাদিক ইমদাদুল হক মিলন, উপদেষ্টা  সাংবাদিক সাইফুল ইসলাম নয়নসহ অনেকে।
 
আয়োজকরা জানান, প্রবাসীদের আর্থিক সহযোগিতায় আজ অসহায় ও হতদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে ৫ কেজি চাল, ৩ কেজি পেঁয়াজ, ৩ কেজি আলু, ১ কেজি চিনি, ১ কেজি ছোলা, ১ কেজি ডাল, হাফ লিটার তেল, হাফ কেজি খেজুর, হাফ কেজি মুড়ি ও ১ কেজি চিঁড়াসহ মোট ১৬ কেজি  ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এসব খাদ্যসামগ্রী পেয়ে খুশি হতদরিদ্র পরিবারের সদস্যরা।

এমএসএম / জামান

বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত

হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু

ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ

উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন

মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১

কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন

শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন

আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫

নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ

৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা

‎কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু